বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৩:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

৫৩ বিজিবির অভিযানে ফতেপুর সীমান্ত হতে অবৈধ পারাপারের দায়ে ৪ জন আটক

৫৩ বিজিবির অভিযানে ফতেপুর সীমান্ত হতে অবৈধ পারাপারের দায়ে ৪ জন আটক

ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 


বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও অবৈধ পারাপার বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে।  
 

৫ ডিসেম্বর ২০২৪ তারিখ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল টহল পরিচলনা করার সময় দুপুর ১২টা ১০ মিনিটে সীমান্ত পিলার ১৩/১-এস এর নিকট দিয়ে ০৪ জন ব্যক্তিকে ভারত হতে বাংলাদেশে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে টহলদল তাদেরকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ব্যক্তি (ক) মোঃ নুহ নবী (৩৫), পিতা-মোঃ ফজলু, (খ) মোঃ সুমন (৩০), পিতা-পারুল আলী, (গ) মোঃ এম (২৬), পিতা-মোঃ আঃ মালেক সকলের  গ্রাম-রাণীনগর হাটপাড়া এবং (ঘ) মোঃ সুজন শেখ (২৭), পিতা-নুরুল ইসলাম, গ্রাম-সাহাপাড়া, উপরোক্ত সকলের পোষ্ট-মনাকষা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ গত ০৪ ডিসেম্বর ২০২৪ তারিখ গরু ও মাদক চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। আটককৃত ব্যাক্তিদের তল্লাশী করে তাদের ব্যবহৃত ০৪টি মোবাইল ফোন পাওয়া যায়। আটককৃত ব্যক্তিদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
 

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মালামাল, মাদকদ্রব্য চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।