বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১০:২৯:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

পলাশবাড়ীতে ৩১ দফা তুলে ধরে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মতবিনিময়

পলাশবাড়ীতে ৩১ দফা তুলে ধরে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মতবিনিময়

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:--



বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অন্যতম ইউনিট গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা ও পৌর শাখার আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ছাত্র সমাবেশ যোগদানের আগ মূহুর্তে পলাশবাড়ী পৌর শহরের সরকারি বেসরকারি কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ।  
 

২ ডিসেম্বর সোমবার সকাল হতে পলাশবাড়ী সরকারি কলেজ,পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজ,পলাশবাড়ী আর্দশ কলেজ,পলাশবাড়ী মহিলা ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় ৩১ দফা তুলে ধরে ক্যাম্পাস নিরাপদ করতে করনীয় গুলো তুলে ধরে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি নাজমুল হক,যুগ্ন সাধারণ সম্পাদক কাওসার মাহমুদ,যুগ্ন সাধারণ সম্পাদক জামিল হোসেন মোরসালিন। এসময় গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া খন্দকার জিম,সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকতসহ উপজেলা,কলেজ, পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।