বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৩:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

জামালপুরে সাংবাদিকদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময়

জামালপুরে সাংবাদিকদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময়

ঢাকা প্রেস,জামালপুর প্রতিনিধি:-

 

জামালপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। রোববার (৮ ডিসেম্বর) রাতে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মো. হিফজুর রহমান বকুল, মশিউর আমিন শুভ, এবং ইসতিয়াক আহমেদ শিহাব।
 

সভা পরিচালনা করেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। সেখানে জেলার নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
 

মতবিনিময় সভায় জামালপুর প্রেসক্লাবের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।