মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৫:৩০:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •

জাতীয়করণের দাবিতে রাস্তা বন্ধ করে মাধ্যমিকের শিক্ষকদের অবস্থান

জাতীয়করণের দাবিতে রাস্তা বন্ধ করে মাধ্যমিকের শিক্ষকদের অবস্থান

জাতীয়করণের দাবিতে আন্দোলনরত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। আজ সোমবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় ঈদগাহের গেটে কদম ফোয়ারা এলাকায় অবস্থান নিতে গেলে সেখান থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ। এ সময় পুলিশে সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে এই সড়কে কিছুক্ষণ যানচলাচল বন্ধ থাকে।

পরে দুপুর ১টার দিকে পুলিশ তাদের সরিয়ে যান চলাচল শুরু করলেও পরে শিক্ষকরা ব্যারিকেড দেন। জাতীয়করণের দাবিতে ১১ জুলাই থেকে তারা বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর ব্যানারে এ কর্মসূচি শুরু করেন।


শিক্ষক নেতারা বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা ২৫ শতাংশ উৎসব ভাতা, ১ হাজার টাকা বাড়ি ভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীন একই কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য।

তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষাকে অগ্রাধিকার দিতেই হবে। শিক্ষাব্যবস্থা স্মার্ট করতে হলে দরকার স্মার্ট শিক্ষক। তাই স্মার্ট শিক্ষক পেতে শিক্ষার বিনিয়োগ বৃদ্ধিসহ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের কোনো বিকল্প নেই। জাতীয়করণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।