বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৬:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

আজ মজলুম জননেতা মওলানা ভাসানীর জন্মদিন

আজ মজলুম জননেতা মওলানা ভাসানীর জন্মদিন

ঢাকা প্রেস নিউজ



আজ মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৫তম জন্মদিন। তিনি ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া পল্লীতে জন্মগ্রহণ করেন।
 

এ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন।
 

মওলানা ভাসানীর জন্ম সিরাজগঞ্জে হলেও তার জীবনযাত্রার বড় অংশ কেটেছে টাঙ্গাইলের সন্তোষে। কৈশোরকাল থেকে তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং দীর্ঘদিন বাংলা-আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
 

মওলানা ভাসানী সারাজীবন দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের মুক্তির জন্য আন্দোলন ও সংগ্রাম করেছেন। ১৯৫৪ সালের নির্বাচনে তিনি যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে অন্যতম ছিলেন।
 

ভাসানী ১৮৯৭ সালে পীর সৈয়দ নাসীরুদ্দীনের সঙ্গে আসাম যান। ইসলামিক শিক্ষা লাভের উদ্দেশ্যে ১৯০৭ সালে দেওবন্দে দুই বছর অধ্যয়ন শেষে তিনি আসামে ফিরে আসেন। ১৯১৭ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ভাষণ শুনে তিনি অনুপ্রাণিত হন।
 

১৯১৯ সালে কংগ্রেসে যোগ দিয়ে খেলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন, যার জন্য তাকে ১০ মাস কারাভোগ করতে হয়। ১৯২৬ সালে আসামে কৃষক-প্রজা আন্দোলন শুরু করেন এবং ১৯২৯ সালে ধুবড়ী জেলার ব্রহ্মপুত্র নদের ভাসানচরে প্রথম কৃষক সম্মেলন আয়োজন করেন। এরপর থেকেই তার নামের শেষে ‘ভাসানী’ যুক্ত হয়।
 

রাজনীতির পাশাপাশি তিনি সমাজ সংস্কারেরও কাজ করেন। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন এবং পরে টাঙ্গাইলের সন্তোষে চিরনিদ্রায় শায়িত হন।
 

আজকের দিনটি উপলক্ষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক দল এবং বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি আয়োজন করবে।