বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০২:২৮:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

কুড়িগ্রামে আঃ লীগ নেতা বেলালসহ গ্রেপ্তার ২ 

কুড়িগ্রামে আঃ লীগ নেতা বেলালসহ গ্রেপ্তার ২ 

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন প্রামাণিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

 

গ্রেপ্তার বেলাল হোসেন প্রামাণিক উপজেলার বড়ভিটা ইউনিয়ন  আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই গ্রামের মৃত আবুল হোসেন প্রামাণিকের ছেলে। 

 

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বেলাল হোসেন প্রামাণিক। শনিবার দুপুরে বাড়িতে আছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে, শুক্রবার গভীর রাতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি এলাকায় যুবলীগের সমর্থক এরশাদ আলী (৩৭) কে তার বাড়ি থেকে আটক করা হয়। এরশাদ আলী ওই এলাকার মৃত সোহরত আলীর ছেলে।

 

পরে গত ৪ আগস্ট হামলা ভাঙচুর লুটপাটের ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন কর্তৃক দায়েরকৃত দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আওয়ামী লীগের নেতাসহ দুইজনকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।