বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৪:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

পদ্মায় ঢাকা-দিল্লি পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক

পদ্মায় ঢাকা-দিল্লি পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক

ঢাকা প্রেস নিউজ
 

বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দু’দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে।
 

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টার পর ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে, ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ভারতীয় পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ঢাকায় পৌঁছান।

 

জানা গেছে, বৈঠকে উভয়পক্ষ রাজনৈতিক দূরত্ব কমানোর ওপর গুরুত্বারোপ করবে। বাংলাদেশ থেকে ভারতের প্রতি যে প্রধান দাবিগুলো উত্থাপন হতে পারে, তার মধ্যে রয়েছে:

  • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রমে বাধা দেওয়ার বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করা।
  • ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশবিরোধী অপপ্রচার বন্ধে কার্যকর পদক্ষেপ।
  • ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন।

অন্যদিকে, ভারতের পক্ষ থেকে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা এবং তাদের অধিকার নিশ্চিত করার বিষয়ে আলোচনা হতে পারে।

 

বৈঠকের আগে বিক্রম মিশ্রি পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে একান্তে আলোচনা করেন। এরপর সচিব পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক এবং মধ্যাহ্নভোজে অংশ নেন। বিকেলে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাতেই তিনি ঢাকা ত্যাগ করবেন।

 

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা করছেন, এই বৈঠকের মাধ্যমে ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলতে পারে।
 

প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম রোববার (৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বলেন, “বিক্রম মিশ্রির সফরের মাধ্যমে চলমান অস্থিরতার সমাধান হবে বলে আমরা আশাবাদী। আমরা চাই, ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও ন্যায্য ভিত্তিতে গড়ে উঠুক, যাতে দুই দেশের জনগণই এর সুফল পায়।”

 

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক। আন্তর্জাতিক মহলে এই বৈঠক ঘিরে কৌতূহল এবং আশাবাদের সৃষ্টি হয়েছে।