বিশ্ব — পাতা ৫২
কেন বিশ্বের ৮০ কোটিরও বেশি মানুষ ক্ষুধার্ত?
বিশ্বজুড়ে ক্ষুধার মাত্রা বাড়ছে। বিশ্বের জনসংখ্যার ১০ শতাংশের পর্যাপ্ত খাদ্য নেই, যা এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। আল-জাজিরা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য অনুযায়ী, বিশ্বের ৮২ কোটি ৮০ লাখ মানুষ, অর্থাৎ মোট জনসংখ্যার ১০ শতাংশ প্রতি রাতে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যায়। বর্তমানে এই সংখ্যা আগের বছরের চেয়ে ৪ কোটি ৬০ লাখ বেশি। ক্ষু...
যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন চীনা রাষ্ট্রদূত
যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত মঙ্গলবার নিউইয়র্ক পৌঁছেছেন। বেইজিং দূতাবাসের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। অভিজ্ঞ কূটনীতিক শি ফেং দু’দেশের জটিল সম্পর্কের কঠিন চ্যালেঞ্জের গুরু দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি জিন গ্যাংয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন। জিন গ্যাং চলতি বছরের প্রথমে চীনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। দূতাবাসের ওয়েবসাইটের বি...
বাইডেনের প্রতি সমর্থন শলৎসের
স্কুল পড়ুয়াদের সঙ্গে বিশ্ব পরিস্থিতি সম্পর্কে আলোচনার সময়ে জার্মান চ্যান্সেলর আমেরিকার আগামী নির্বাচনে জো বাইডেনের জয়ের আশা করেন। তার মতে, ট্রাম্প ক্ষমতায় ফিরলে জার্মানিরও ক্ষতি হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচনের পক্ষে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন, তখন বিষয়টি নিয়ে দেশে-বিদেশে য...
দিনমজুরের একাউন্টে ঢুকলো ১০০ কোটি টাকা!
জীবনে ৫০ হাজার টাকা একসঙ্গে দেখেনি দিনমজুর নাসির উল্লাহ। হঠাত তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো ১০০ কোটি টাকা। এত পরিমাণ টাকা দেখে মূর্ছা যাওয়ার অবস্থা তার! ভারতের উত্তর ২৪ পরগনা দেগঙ্গা থানার বাসুদেবপুর গ্রামে ঘটেছে এমন ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, গত সপ্তাহে দেগঙ্গা থানা থেকে একটি নোটিশ দেওয়া হয় দিনমজুর নাসির উল্লাহকে। নোটিশে জানানো হয়, জঙ্গিপুর...
‘বিশ্বকে পরবর্তী মহামারীর জন্য প্রস্তুত থাকতে হবে’
বিশ্বকে মহামারীর জন্য প্রস্তুত থাকতে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস। এমনকি এটি কোভিড-১৯ মহামারীর চেয়ে মারাত্মক হতে পারে বলেন জানান তিনি। খবর এনডিটিভি। টেড্রস বলেন, ‘কোভিড-১৯ বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরী অবস্থার সমাপ্তি হলেও বিশ্বব্যাপী স্বাস্থ্য হুমকির সমাপ্তি নয়। আরেকটি নতুন ভাইরাস আসার হুমকি র...
রেস্তোরাঁয় ট্রাকচালকদের সঙ্গে রাহুলের খোশগল্প, চড়লেন ট্রাকে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘মন কি বাত’ শোনান দেশবাসীকে, আর রাহুল গান্ধী শোনেন দেশবাসীর ‘মন কি বাত’। কর্ণাটক রাজ্যে নির্বাচন চলাকালে বাসে চেপে তিনি যাত্রীদের কথা শুনেছিলেন। বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেন যে তরুণেরা, তাঁদের কথা শুনেছিলেন। এবার শুনলেন ট্রাকচালকদের সুখ-দুঃখের কাহিনি। গতকাল সোমবার রাতে। ভারতের হিমাচল প্রদেশের রাজধানী শিমলায় মা ও বোনের কাছ...
৬৮৩ কোটি ডলারের বাজেট অনুমোদন
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার (২২ মে) আগামী দুই বছরের জন্য ৬৮৩ কোটি মার্কিন ডলারের প্রাথমিক বাজেট অনুমোদন করেছে। এর মধ্যে বাধ্যতামূলক সদস্যদের ফি ২০ শতাংশ বৃদ্ধি অন্তর্ভুক্ত রয়েছে। সুইসইনফোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার বার্ষিক সিদ্ধান্ত গ্রহণ সভা শুরু হওয়ার পর কোর কমিটির সদস্য দেশগুলো আপত্তি ছাড়...
তথ্য অব্যবস্থাপনার দায়ে মেটাকে ১.২ বিলিয়ন ইউরো জরিমানা
ফেসবুকের স্বত্বাধিকারী মেটাকে ১ দশমিক ২ বিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবহারকারীদের তথ্য স্থানান্তরের সময় ভুল ব্যবস্থাপনার কারণে এই জরিমানা করা হয়েছে। বিবিসি জানায়, আয়ারল্যান্ডের ডেটা সুরক্ষা কমিশন কর্তৃক জারি করা এই জরিমানা, ইউরোপী ইউনিয়নের ‘সাধারণ ডেটা সুরক্ষা নিয়ন্ত্রণ আইন (জিডিপিআর) এর অধীনে করা সবথেকে বড়...
১ জুন বাখমুত ছাড়বে ওয়াগনার
ওয়াগনার গ্রুপের প্রধান জানিয়েছেন, ১ জুনের মধ্যে বাখমুত রাশিয়ার সেনার হাতে হস্তান্তর করে তারা ফিরে যাবেন। সোমবার (২২ মে) রাশিয়ার বেসরকারি সেনাদল ভাগনারের প্রধান বিবৃতি দিয়ে জানিয়েছেন, আগামী মাসের গোড়ায় ইউক্রেনের বাখমুত থেকে ফিরে আসবে তার সেনা। ক্ষমতা রাশিয়ার সেনার হাতে হস্তান্তর করা হবে। ইউক্রেন অবশ্য দাবি করেছে, বাখমুত এখন তাদের দখলে। সেখানে রাশি...
জার্মানিতে দ্বৈত নাগরিকত্ব সহজ হচ্ছে
কয়েক দশক ধরে চালু থাকা এক নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে অভিবাসীদের দ্বৈত নাগরিকত্ব নেয়ার পথ সুগম করার পথে বেশ খানিকটা এগিয়েছে জার্মান সরকার। বিশ্বের বিভিন্ন দেশে চালু থাকা এই ব্যবস্থা জার্মানিতেও সবার জন্য অনেক আগেই চালু করা উচিত ছিল বলে মনে করছেন ক্ষতিগ্রস্তরা। জার্মান সরকার জানিয়েছে, নতুন নাগরিকত্ব আইনটির খসড়া তৈরি করা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। স...
পেন্টাগনে বিস্ফোরণের ভুয়া ছবি ভাইরাল
মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে বিস্ফোরণের একটি ভুয়া ছবি ভাইরাল হয়েছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। ভুয়া ছবিটি ভাইরাল হওয়ার প্রভাব শেয়ারবাজারে পর্যন্ত পড়ে। অনেক পর্যবেক্ষকের সন্দেহ, ভুয়া ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি করা হয়েছে। জেনারেটিভ এআই প্রযুক্তি কয়েক মুহূর্তের মধ্যে এ ধরনের বিশ্বাসযোগ্য ছবি তৈরি করতে পারে। ছবিটি বিভিন্ন অ্...
জলবায়ু পরিবর্তন : ৫০ বছরে ২০ লাখ মানুষের মৃত্যু
বৈরি আবহাওয়ার কারণে গত ৫০ বছরে ২০ লাখ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। সংস্থাটির সোমবার প্রকাশিত নতুন পরিসংখ্যানে আরো বলা হয়েছে, এ সময়ে চরম আবহাওয়ায় অর্থনৈতিক ক্ষতি হয়েছে ৪ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের। ডব্লিউএমও বলছে, ১৯৭০ থেকে ২০২১ সাল পর্যন্ত ১১ হাজার ৭৭৮টি আবহাওয়া-সম্পর্কিত বিপর্যয় ঘটেছে। প্রতিবেদনে দে...
সৌদি পুরুষ ও নারী নভোচারিকে নিয়ে রকেট ভিড়েছে মহাকাশ কেন্দ্রে : নাসা
সৌদি পুরুষ ও এক নারী নভোচারিকে নিয়ে একটি রকেট রোববার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ভিড়েছে। এক্ষেত্রে এটি দ্বিতীয় বেসরকারি মিশন। এদিকে কক্ষপথে যাত্রা করা এই দুই নভোচারী তাদের দেশের প্রথম নাগরিক। খবর এএফপি’র। ফ্লোরিডার পূর্ব উপকূলের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স ফ্যালকন-৯ রকেট গগনবিদারি শব্দ করে যাত্রা শুরু করে। এক্সিওম স্পেস কোম্পানি এ মিশনের আয়...
গায়ানায় ছাত্রী নিবাসে আগুনে ১৯ জনের প্রাণহানি
গায়ানার একটি ছাত্রী নিবাসে ভয়াবহ অগ্নিকান্ডে ১৯ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সেখানে ‘বিদ্বেষপ্রসূত’ হয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের ঘটনার পর দক্ষিণ আমেরিকার এ ছোট দেশে লোকজন বিক্ষোভে ফেটে পড়ে। খবর এএফপি’র। খবরে বলা হয়, রোববারের আগুনে ১১-১২ এবং ১৬-১৭ বছর বয়সী মেয়েদের একটি ছাত্রী নিবাস পুড়ে যায়। গায়ানার পুলিশ কমিশনার ক্লিফট...
পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী হামলায় ৫ ইরানি নিহত
ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের সারাভান সীমান্তে অজ্ঞাত অস্ত্রধারীদের হামলায় ৫ সীমান্তরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনার পর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ইরানের নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে বলেছে, শনিবার রাতে সন্ত্রাসীদের হামলায় পাঁচ জন ইরানি সীমান্তরক্ষী নিহত হয়েছে। সন্ত্রাসীরা সীমানা পেরিয়ে ইরান ভূখণ্...
মঙ্গলবার আমাকে গ্রেপ্তারের আশঙ্কা রয়েছে: ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও তেহরিক-ই-ইনসাফ দলের নেতা ইমরান খান দাবি করেছেন যে, তাকে আগামীকাল মঙ্গলবার গ্রেপ্তারের সম্ভাবনা ৮০ শতাংশ। সোমবার (২২ মে) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদে মঙ্গলবার গ্রেফতার হওয়ার আশঙ্কা প্রবল বলে দাবি করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তেহরিক-ই-ইনসাফ...
ফিলিপাইনের ঐতিহাসিক পোস্ট অফিস পুড়ে ছাই
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ঐতিহাসিক নিও-ক্লাসিক্যাল ম্যানিলা সেন্ট্রাল পোস্ট অফিস। আগুনে বেইসমেন্ট থেকে পঞ্চম তলা পর্যন্ত পুরো ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (২২ মে) কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ফায়ার প্রোটেকশন ব্যুরো জানায়, রোববার গভীর রাতে আগুন লাগার পর ৮০টিরও বেশি ফায়ার স...
দ্বিতীয় দফা নির্বাচনে তরুণদের প্রাধান্য দিচ্ছেন এরদোয়ান
ইতিহাস ভেঙেছে তুরস্ক। এর আগে দেশটিতে কখনো দ্বিতীয় দফার নির্বাচন হয়নি। আগামী ২৮ মে তুরস্কে দ্বিতীয় ধাপে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে দেশটির তরুণ ভোটারদের কাছে ভোট চেয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি সাবাহ। স্থানীয় সময় শনিবার (২০ মে) তরুণদের রানঅফ ভোটে অংশগ্রহণ করার আহ্বান জানান প্রেসিড...






























