বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৮:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পাকিস্তানে ৬ মাত্রার ভূমিকম্প

পাকিস্তানে ৬ মাত্রার ভূমিকম্প

পাকিস্তানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার (২৮ মে) সকালে আঘাত হানা এই ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তানের বেশ কিছু অঞ্চল। এ ছাড়া ভারত, চীন ও আফগানিস্তানেও এটি অনুভূত হয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে পাকিস্তানের বেশ কিছু অঞ্চলের পাশাপাশি ভারতের রাজধানী দিল্লিসহ বেশ কয়েকটি অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চল।


ভূমিকম্পবিদরা জানিয়েছেন, রোববার সকালে ভারতের স্থানীয় সময় সকাল ১১টা ২৩ মিনিটে এই ভূমিকম্প হয় এবং কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। রাজধানী দিল্লির পাশাপাশি চণ্ডীগড়সহ পাঞ্জাব ও হরিয়ানার অনেক জায়গায়ও কম্পন অনুভূত হয়েছে। 

এর আগে, গত মার্চ মাসে পাকিস্তানের বিভিন্ন অংশে ৬.৮ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে দুইজন নিহত এবং আরও ছয়জন আহত হয়।