বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৯:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দিনমজুরের একাউন্টে ঢুকলো ১০০ কোটি টাকা!

দিনমজুরের একাউন্টে ঢুকলো ১০০ কোটি টাকা!

জীবনে ৫০ হাজার টাকা একসঙ্গে দেখেনি দিনমজুর নাসির উল্লাহ। হঠাত তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো ১০০ কোটি টাকা। এত পরিমাণ টাকা দেখে মূর্ছা যাওয়ার অবস্থা তার! ভারতের উত্তর ২৪ পরগনা দেগঙ্গা থানার বাসুদেবপুর গ্রামে ঘটেছে এমন ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, গত সপ্তাহে দেগঙ্গা থানা থেকে একটি নোটিশ দেওয়া হয় দিনমজুর নাসির উল্লাহকে। নোটিশে জানানো হয়, জঙ্গিপুর জেলা পুলিশের অধীন রঘুনাথগঞ্জ থানায় নাসরুল্লাহর নামে একটি অভিযোগ দায়ের হয়েছে। তবে কি অভিযোগ তা নোটিসে লেখা নেই। আগামী ৩০ মে সব কাগজপত্র নিয়ে থানায় দেখা করার কথা বলা হয়েছে নাসির উল্লাহকে।


তবে পরে খোঁজখবর নিয়ে নাসিরুল্লাহ জানতে পারেন, তার ব্যাংক অ্যাকাউন্টে ১০০ কোটি টাকা ঢুকেছে। গুগল পে অ্যাকাউন্টে ১০০ কোটি টাকার ব্যালেন্স দেখাচ্ছে।

অ্যাকাউন্টে ১০০ কোটি টাকা জমা হয়েছে জানার পরেই মঙ্গলবার ব্যাংকে যান নাসির উল্লাহ। তার দাবি, ব্যাংকে ম্যানেজার অ্যাকাউন্ট চেক করার পর বলেন, তার অ্যাকাউন্টে মাত্র ১৭ টাকা আছে। তবে গুগল পেতে তার অ্যাকাউন্টে কেন ১০০ কটি টাকা ব্যালেন্স দেখাচ্ছে জানতে চাইলে ম্যানেজার ফের তার অ্যাকাউন্ট চেক করেন।


পরে দেখা যায়, তার ব্যাংক অ্যাকাউন্টটি লক করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে কোনো তথ্য দেওয়া যাবে না বলেও ব্যাংক ম্যানেজার জানিয়ে দেন।

এ বিষয়ে নাসির উল্লাহ বলেছেন, ওই টাকা আমার নয়। ভুল করে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আমি চাই অবিলম্বে আমার অ্যাকাউন্ট থেকে ওই টাকা সরিয়ে নেওয়া হোক।