বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৭:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

‘বিশ্বকে পরবর্তী মহামারীর জন্য প্রস্তুত থাকতে হবে’

‘বিশ্বকে পরবর্তী মহামারীর জন্য প্রস্তুত থাকতে হবে’

বিশ্বকে মহামারীর জন্য প্রস্তুত থাকতে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস। এমনকি এটি কোভিড-১৯ মহামারীর চেয়ে মারাত্মক হতে পারে বলেন জানান তিনি। খবর এনডিটিভি।

টেড্রস বলেন, ‘কোভিড-১৯ বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরী অবস্থার সমাপ্তি হলেও বিশ্বব্যাপী স্বাস্থ্য হুমকির সমাপ্তি নয়। আরেকটি নতুন ভাইরাস আসার  হুমকি রয়ে গেছে যার ফলে অনেক মানুষ রোগে আক্রান্ত হতে পারে  এবং মৃত্যু হতে পারে এবং আরও মারাত্মক রোগজীবাণু আসার হুমকি রয়ে গেছে।’


বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭৬তম সভায় এক প্রতিবেদন পেশ করার সময় এসব কথা বলেন তিনি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহুান শহরে করোনা ভাইরাসের প্রথম উৎপত্তির খোঁজ পাওয়া যায়। এর কিছুদিনের মধ্যেই পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এই ভাইরাস। ওয়ার্ল্ডো মিটারের সাইটের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৮ লাখ ৮১ হাজার। শনাক্ত ও মৃত্যুর হার অনেকটা কমে এলেও এখনও রয়ে গেছে ঝুঁকি।