বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৯:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

১ জুন বাখমুত ছাড়বে ওয়াগনার

১ জুন বাখমুত ছাড়বে ওয়াগনার

ওয়াগনার গ্রুপের প্রধান জানিয়েছেন, ১ জুনের মধ্যে বাখমুত রাশিয়ার সেনার হাতে হস্তান্তর করে তারা ফিরে যাবেন। সোমবার (২২ মে) রাশিয়ার বেসরকারি সেনাদল ভাগনারের প্রধান বিবৃতি দিয়ে জানিয়েছেন, আগামী মাসের গোড়ায় ইউক্রেনের বাখমুত থেকে ফিরে আসবে তার সেনা। 

ক্ষমতা রাশিয়ার সেনার হাতে হস্তান্তর করা হবে। ইউক্রেন অবশ্য দাবি করেছে, বাখমুত এখন তাদের দখলে। সেখানে রাশিয়ার সেনা নেই। টেলিগ্রামে একটি অডিও বার্তা দিয়েছেন ওয়াগনারের প্রধান প্রিগোজিন। ২৫ মে থেকে ১ জুনের মধ্যে বাখমুত রাশিয়ার সেনার হাতে হস্তান্তর করা হবে। 


উল্লেখ্য, গত শনিবারেই (২০ মে) ভাগনার জানিয়েছিল, পূর্ব ইউক্রেনের বাখমুত এখন তাদের দখলে। ইউক্রেন তখনই বিবৃতি প্রকাশ করে জানিয়ে দেয়, বাখমুত রাশিয়া কখনো দখল করতে পারেনি। রাশিয়ার সেনা সেখানে নেই। বাখমুত নিয়ে ওয়াগনারের সঙ্গে ইউক্রেনের সেনার দীর্ঘদিন ধরে লড়াই চলছে। 

মাঝে ওয়াগনারের প্রধান জানিয়েছিলেন, রাশিয়ার প্রশাসন তাদের সঙ্গে সবরকম সহায়তা করছে না। তাদের অস্ত্র পাঠানো হচ্ছে না, রশদ দেওয়া হচ্ছে না। এবং এই কারণে বহু ওয়াগনার সেনা নিহত হচ্ছেন বলে জানিয়েছিলেন তিনি। 

চলতি মাসের গোড়াতেই তিনি জানিয়েছিলেন, এভাবে চলতে থাকলে বাখমুত ছেড়ে তার সেনা ফিরে যেতে বাধ্য হবে। বাখমুতের পশ্চিমে ওয়াগনার সেনা একটি ডিফেন্স লাইন তৈরি করেছে বলে জানিয়েছেন ওয়াগনার প্রধান।


গত আট মাস ধরে বাখমুতের দখল নিয়ে লড়াই চলছে ইউক্রেন ও রাশিয়ার। রাশিয়ার সেনার বিপুল ক্ষতি হয়েছে বাখমুতে। ইউক্রেন এই দাবি আগেই করেছিল। পরে ওয়াগনার প্রধান তা স্বীকার করেন। অন্যদিকে, সম্প্রতি ওয়াশিংটন একটি সমীক্ষা করেছে। 

মার্কিন গোয়েন্দা রিপোর্টের দাবি, প্রায় এক লাখ রাশিয়ার সেনা কম বেশি জখম হয়েছে বাখমুতের লড়াইয়ে। নিহত অন্তত ২০ হাজার। ইউক্রেনও কমবেশি ২০ হাজার সেনা হারিয়েছে বলে ওই রিপোর্টে বলা হয়েছে।