বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন চীনা রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন চীনা রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত মঙ্গলবার নিউইয়র্ক পৌঁছেছেন। বেইজিং দূতাবাসের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

অভিজ্ঞ কূটনীতিক শি ফেং দু’দেশের জটিল সম্পর্কের কঠিন চ্যালেঞ্জের গুরু দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি জিন গ্যাংয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন। জিন গ্যাং চলতি বছরের প্রথমে চীনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

দূতাবাসের ওয়েবসাইটের বিবৃতিতে বলা হয়েছে, বিমানবন্দরে সাংবাদিকদের শি বলেন, বর্তমানে চীন মার্কিন সম্পর্ক গুরুতর ও কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন।


তিনি আরও বলেছেন, আমি এ মিশনের গৌরবময় অনুভূতি ও গুরু দায়িত্ব অনুভব করছি। আমি এবং আমার সহকর্মীরা সংকট মোকাবেলা এবং মিশনের দায়িত্ব পালন করবো।

চীনের জিয়াংঝু প্রদেশে জন্ম নেওয়া শি ফেং (৫৯) ১৯৮৬ সাল থেকেই পররাষ্ট্র দপ্তরে কাজ শুরু করেন। অতিসম্প্রতি তিনি হংকংয়ে বেইজিং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কমিশনার হিসেবে কাজ করেন। এছাড়া তিনি পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, বাণিজ্য, প্রযুক্তি, মানবাধিকার ও অন্যান্য বিষয়ে চীন মার্কিন সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে তীব্র বিরোধপূর্ণ হয়ে উঠেছে।