বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৮:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পেন্টাগনে বিস্ফোরণের ভুয়া ছবি ভাইরাল

পেন্টাগনে বিস্ফোরণের ভুয়া ছবি ভাইরাল

মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে বিস্ফোরণের একটি ভুয়া ছবি ভাইরাল হয়েছে।

গতকাল সোমবার এ ঘটনা ঘটে। ভুয়া ছবিটি ভাইরাল হওয়ার প্রভাব শেয়ারবাজারে পর্যন্ত পড়ে।

অনেক পর্যবেক্ষকের সন্দেহ, ভুয়া ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি করা হয়েছে।

জেনারেটিভ এআই প্রযুক্তি কয়েক মুহূর্তের মধ্যে এ ধরনের বিশ্বাসযোগ্য ছবি তৈরি করতে পারে। ছবিটি বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল।

 

পেন্টাগনে বিস্ফোরণের ভুয়া ছবি ভাইরাল

ঘটনাটির জেরে জেনারেটিভ এআই প্রযুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বলা হচ্ছে, জেনারেটিভ এআই সমাজের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে।

ছবিটি ছড়িয়ে পড়লে এ বিষয়ে মন্তব্য করতে বাধ্য হয় পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তরের পক্ষ থেকে বলা হয়, এমন কোনো বিস্ফোরণের ঘটনা পেন্টাগনে ঘটেনি।

পেন্টাগনের এক মুখপাত্র বলেন, ‘আমরা নিশ্চিত করতে পারি যে এটা একটা মিথ্যা খবর। পেন্টাগনে হামলা হয়নি।স্থানীয় ফায়ার বিভাগও এই ভুয়া ছবির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ফায়ার বিভাগ বলেছে, পেন্টাগন বা তার কাছাকাছি এলাকায় কোনো বিস্ফোরণ ঘটেনি।

আগেও এমন ভুয়া ছবি অনলাইনে ছড়িয়েছে, যার মধ্যে একটি ছিল, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার হয়েছেন।