বিশ্ব — পাতা ১৪
কাতারে ইসরায়েলের হামলা, আলোচনার টেবিলে ছিল হামাস
অনলাইন ডেস্ক:- কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা হামাসের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করেই এ হামলা চালিয়েছে। হামাসের এক সূত্র আল-জাজিরাকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে বৈঠকে থাকা হামাসের আলোচক দলকে নিশানা করা হয়। কাতারের পররাষ...
যুক্তরাষ্ট্রে ইইউ পণ্যে ১৫% শুল্ক: বাণিজ্য চুক্তিতে সমঝোতা
অনলাইন ডেস্ক:- যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দীর্ঘ আলোচনা শেষে একটি নতুন বাণিজ্য চুক্তিতে উপনীত হয়েছে। এ চুক্তির আওতায়, ইউরোপীয় ইউনিয়নের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। মাসব্যাপী চলা অচলাবস্থার অবসান ঘটিয়ে এই সমঝোতায় পৌঁছায় দুই অর্থনৈতিক শক্তিধর। বর্তমানে স্কটল্যান্ড সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট...
হরিদ্বারের মনসা দেবী মন্দিরে পদদলিত হয়ে ৬ জন নিহত, বহু আহত
অনলাইন ডেস্ক:- ভারতের হরিদ্বারে অবস্থিত মনসা দেবী মন্দিরে পদদলিত হয়ে ছয়জন ভক্ত নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে আজ রোববার সকালে। হরিদ্বার জেলা পুলিশের সিনিয়র পুলিশ সুপার প্রমেন্দ্র সিং ডোবাল জানান, পদদলিত হয়ে আহত অন্তত ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, মন্দির চত্ব...
৪১ বছর পর মুক্তি: কে এই জর্জেস ইব্রাহিম আবদাল্লাহ?
অনলাইন ডেস্ক:- দীর্ঘ ৪১ বছরের কারাবাস শেষে অবশেষে মুক্তি পেলেন ফিলিস্তিনপন্থি লেবাননি নাগরিক জর্জেস ইব্রাহিম আবদাল্লাহ। ৭৪ বছর বয়সী এই বামপন্থি নেতা গত শুক্রবার ভোরে ফ্রান্সের দক্ষিণাঞ্চলের একটি কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি নিজ দেশ লেবাননের রাজধানী বৈরুতে পৌঁছান। দীর্ঘ বন্দিত্বের ইতিহাস আবদাল্লাহকে ১৯৮৭ সালে ফ্রান্সে এক মার্কিন ও এক ইসরায়েলি ক...
ভারতের মন্দিরে গণকবরের অভিযোগে তোলপাড়
অনলাইন ডেস্ক:- ভারতের কর্ণাটক রাজ্যের বিখ্যাত ধর্মস্থলা মন্দিরে গণকবরের সন্ধান পাওয়ার অভিযোগে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বহু নারী ও শিশুকে ধর্ষণ ও হত্যার পর তাদের মরদেহ সেখানে গোপনে কবর দেওয়া হতো। মন্দিরের সাবেক এক পরিচ্ছন্নতাকর্মীর চাঞ্চল্যকর স্বীকারোক্তির পর বিষয়টি সামনে আসে। তিনি জানান, ১৯৯৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রায় দু...
ভারতে অবৈধ অনুপ্রবেশ: ২৮ বাংলাদেশির দুই বছরের কারাদণ্ড
ভারতে অনুপ্রবেশ ও অবৈধভাবে বসবাসের দায়ে ২৮ বাংলাদেশিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার রুপি করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুপুর জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এ রায় ঘোষণা করেন বিচারক সি. শ্রীধর। কারাভোগ শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে তামিলনাড়ুর জেলা...
ব্রহ্মপুত্রে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের ঘোষণা দিলেন চীনের প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক:- চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ব্রহ্মপুত্র নদীতে একটি বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ শুরুর ঘোষণা দিয়েছেন। শনিবার (১৯ জুলাই) দক্ষিণ-পশ্চিম চীনের সিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলের নিংচি শহরে মেইনলিং জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। খবর সিনহুয়ার। সিপিসি সেন্ট্রাল কমিটির পলিটব্যুরোর স্...
রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৬, আহত বহু
রাশিয়া গতরাত জুড়ে ইউক্রেনের বিভিন্ন এলাকায় ৬২০টিরও বেশি ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত ৬ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভাষণে বলেন, “রাশিয়া আমাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট সন্ত্রাসী কৌশল অব্যাহত রেখেছে। তারা একযোগে দেশের বিভিন্ন শহরে ভয়া...
তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ৩৪, আহত ৩৫
অনলাইন ডেস্ক:- ভারতের তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পাসামিলারাম শিল্প এলাকায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৫ জন। ঘটনাটি ঘটে সিগাচি কেমিক্যালস কারখানায়। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে কারখানাটি ধ্বংসস্তূপে পরিণত হয়। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানায়। জেলা প্রশাসনের বরাতে বলা হয়েছ...
ট্রাম্প-নেতানিয়াহুকে ‘আল্লাহর শত্রু’ ঘোষণা, ইরানের শীর্ষ আলেমের ফতোয়া
অনলাইন ডেস্ক:- ইরান-ইসরায়েলের টানা ১৩ দিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটলেও উত্তেজনার আগুন এখনও নিভেনি। যুদ্ধ থামলেও চলছে বাকযুদ্ধ, পাল্টাপাল্টি হুমকি আর আক্রমণাত্মক বক্তব্য। এই প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ধর্মীয় ফতোয়া জারি করেছেন ইরানের প্রখ্যাত শিয়া আলেম আয়...
বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হ্রাস পেয়েছে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে তথ্য
অনলাইন ডেস্ক:- বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের হার বিগত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে—এমন তথ্য উঠে এসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির এক বৈঠকে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত ওই বৈঠকে ভারতের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে। ব...
ইরান-ইসরায়েল সংঘাত থামাতে ভারতের কূটনৈতিক উদ্যোগের আহ্বান মমতার
অনলাইন ডেস্ক:- পশ্চিম এশিয়ায় চলমান ইরান-ইসরায়েল সংঘাত বন্ধে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার রাজ্য বিধানসভায় বক্তব্যে তিনি বলেন, “বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় যুদ্ধ শুরু হয়েছে, যা পরিবেশ দূষণ বাড়াচ্ছে। এই ধ্বংসযজ্ঞ থামাতে আমাদের অবশ্যই উদ্যোগী হতে হবে।” তিনি...
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ৭০০ জন গ্রেপ্তার
অনলাইন ডেস্ক:- ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে ইরানে অন্তত ৭০০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি জানায়, ১২ দিনব্যাপী চলমান সংঘাতের মধ্যেই এসব ব্যক্তি গ্রেপ্তার হন। বুধবার প্রকাশিত ফারসের প্রতিবেদনে বলা হয়, “গ্রেপ্তার ব্যক্তিরা একটি সুসংগঠিত গুপ্তচর ও নাশকতামূলক চক্রের...
ইরান-ইসরায়েল সংঘাত: শান্তির দিকে অগ্রগতি, না কি বড় যুদ্ধের আগমনী ঘণ্টা?
অনলাইন ডেস্ক:- গত ১৩ জুন আকস্মিকভাবে ইরানে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটিতে চালানো এই হামলায় দেশটির বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে পরিচালিত এই হামলার জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইসরায়েলের উদ্দেশ্যে। এই টানটান উত্তেজনার মধ্যেই মাত্র...
ইরানে মার্কিন হামলার পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক:- ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানে জাতীয় নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার জন্য জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সোমবার এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। এর আগে রোববার, ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান এ ঘটনাকে “ইরানের বিরুদ্ধে ধারাবাহি...
মার্কিন হামলায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া
অনলাইন ডেস্ক:- ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি একে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ও জাতিসংঘ সনদের পরিপন্থী বলে আখ্যায়িত করেছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আলজাজিরাকে বলেন, “এই হামলা একটি সার্বভৌম রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তা স্বার্থে...
ট্রাম্প যুদ্ধ শুরু করেছেন, শেষ করব আমরা: হুঁশিয়ারি ইরানের
অনলাইন ডেস্ক:- যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলার জেরে প্রতিশোধের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সরাসরি ইঙ্গিত করে ইরানের সামরিক বাহিনী বলেছে, “যুদ্ধ শুরু করেছেন আপনি, কিন্তু শেষটা আমাদেরই হবে।” এ সময় ট্রাম্পকে ‘জুয়াড়ি’ আখ্যা দিয়ে তাঁর উদ্দেশ্য নিয়ে তীব্র সমালোচনাও করা হয়। সোমবার স্থানীয় সময়...
জি-৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি কানাডা
অনলাইন ডেস্ক:- চলতি বছরের জি-৭ সম্মেলনে অংশ নিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত-কানাডা দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতির কারণে এ সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। তবে এখনো পর্যন্ত কানাডা থেকে আনুষ্ঠানিক কোনো আমন্ত্রণও পাঠানো হয়নি মোদিকে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই-এর বরাতে এনডিটিভি জানিয়েছে, ১৫ থেকে ১৭ জুন কানাডার আলবার্টায় অনুষ্ঠেয় জি-৭ সম্ম...






























