সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ট্রাম্প যুদ্ধ শুরু করেছেন, শেষ করব আমরা: হুঁশিয়ারি ইরানের

ট্রাম্প যুদ্ধ শুরু করেছেন, শেষ করব আমরা: হুঁশিয়ারি ইরানের

অনলাইন ডেস্ক:-

 

যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলার জেরে প্রতিশোধের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সরাসরি ইঙ্গিত করে ইরানের সামরিক বাহিনী বলেছে, “যুদ্ধ শুরু করেছেন আপনি, কিন্তু শেষটা আমাদেরই হবে।” এ সময় ট্রাম্পকে ‘জুয়াড়ি’ আখ্যা দিয়ে তাঁর উদ্দেশ্য নিয়ে তীব্র সমালোচনাও করা হয়।
 

সোমবার স্থানীয় সময় সকালে ইরানের সামরিক সদর দপ্তর খাতাম আল-আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জোলফাকারির একটি ভিডিও বার্তা প্রকাশ পায়। বার্তায় জানানো হয়, মার্কিন হামলার পরিপ্রেক্ষিতে ইরানের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তুর তালিকা আরও সম্প্রসারিত হয়েছে। পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলাকে সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল বলেই মনে করছে তেহরান।
 

ইরান আরও দাবি করে, ইসরায়েলের সামরিক অভিযানে অংশ নেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজেদের ইরান-বিরোধী অবস্থান স্পষ্ট করেছে। এ কারণেই ট্রাম্পকে ‘জুয়াড়ি’ হিসেবে আখ্যা দেয় ইরান সেনাবাহিনী।
 

রোববার ভোররাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের নেতৃত্বে বাঙ্কার-বাস্টার বোমা ফেলা হয়। অভিযানে যুক্তরাষ্ট্রেরও প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল। এরপর থেকেই ইরান পাল্টা প্রতিশোধের হুমকি দিয়ে আসছে।
 

তবে এখন পর্যন্ত ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের কোনো স্থাপনায় হামলা চালায়নি, যদিও ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসন বলছে, তাদের লক্ষ্য কেবল ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা, কোনো বৃহৎ যুদ্ধ নয়।
 

তবে পরিস্থিতি ঘোলাটে করে তুলেছে ট্রাম্পের রোববারের এক সোশ্যাল মিডিয়া পোস্ট, যেখানে তিনি খোলাখুলি ‘রেজিম চেইঞ্জ’ বা শাসন পরিবর্তনের কথা উল্লেখ করেন। তিনি লেখেন,
 

“‘রেজিম চেইঞ্জ’ বলা রাজনৈতিকভাবে হয়তো সঠিক নয়। কিন্তু যদি ইরানের বর্তমান শাসকগোষ্ঠী তাদের দেশকে আবার মহান করতে না পারে, তবে শাসন পরিবর্তন অনিবার্য।