সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৭:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইরানে মার্কিন হামলার পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইরানে মার্কিন হামলার পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:-

 

ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানে জাতীয় নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার জন্য জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সোমবার এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।
 

এর আগে রোববার, ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান এ ঘটনাকে “ইরানের বিরুদ্ধে ধারাবাহিক আগ্রাসন” বলে উল্লেখ করেছে।
 

হামলার পরপরই প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং ইরানের প্রতি একাত্মতা ও সমর্থন জানান।
 

উল্লেখযোগ্যভাবে, এর মাত্র একদিন আগে শনিবার পাকিস্তান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে “সত্যিকারের শান্তির দূত” হিসেবে প্রশংসা করেছিল এবং শান্তিতে নোবেল পুরস্কারের জন্য তার নাম প্রস্তাব করার কথা বলেছিল।
 

তবে রবিবারের হামলায় ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে সরাসরি ইরানে হামলা চালায়। এ হামলাকে “নির্লজ্জ বর্বরতা” হিসেবে আখ্যা দিয়েছে পাকিস্তান এবং বলেছে, এটি আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের চরম লঙ্ঘন।
 

প্রথমে প্রশংসা, পরে তীব্র নিন্দা—ঘটনার মোড় ঘুরে যাওয়ার পর পাকিস্তানের অবস্থান এখন পুরোপুরি নিন্দামূলক ও সরব। পরিস্থিতি মোকাবিলায় ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।