সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কাতারে ইসরায়েলের হামলা, আলোচনার টেবিলে ছিল হামাস

কাতারে ইসরায়েলের হামলা, আলোচনার টেবিলে ছিল হামাস

অনলাইন ডেস্ক:-

 

কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা হামাসের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করেই এ হামলা চালিয়েছে।
 

হামাসের এক সূত্র আল-জাজিরাকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে বৈঠকে থাকা হামাসের আলোচক দলকে নিশানা করা হয়।
 

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ ঘটনাকে “অপরাধমূলক হামলা” আখ্যা দিয়ে বলেন, এটি আন্তর্জাতিক আইন ও বিধিনিষেধের সরাসরি লঙ্ঘন। পাশাপাশি তিনি কাতার ও সেখানকার নাগরিকদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকির সতর্কবার্তাও দেন।
 

তবে হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো প্রকাশ পায়নি।
 

সূত্র: আল-জাজিরা