সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ‘একপক্ষীয় বিপর্যয়’: ট্রাম্প

ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ‘একপক্ষীয় বিপর্যয়’: ট্রাম্প

অনলাইন ডেস্কঃ-


 

ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ককে ‘একপক্ষীয় বিপর্যয়’ বলে অভিহিত করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
 

ট্রাম্প লিখেছেন, “কিছু মানুষ এটা বোঝেন না। ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য খুবই সীমিত। অথচ তারা আমাদের সঙ্গে বিপুল পরিমাণ ব্যবসা করে। অন্যভাবে বললে, আমরা তাদের সবচেয়ে বড় ক্রেতা হলেও তারা আমাদের কাছ থেকে খুব অল্পই কেনে। এর মূল কারণ হলো—ভারত আমাদের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে রেখেছিল, যা বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। ফলে আমরা তাদের বাজারে প্রবেশ করতে পারিনি।”
 

তিনি আরও বলেন, “এটা ছিল সম্পূর্ণ একপক্ষীয় বিপর্যয়! ভারত তাদের তেলের সিংহভাগই রাশিয়া থেকে আমদানি করে, আর যুক্তরাষ্ট্র থেকে কিনে সামান্য পরিমাণ।”
 

ট্রাম্পের এ মন্তব্য এমন সময়ে এলো, যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীন সফরে রয়েছেন এবং সেখানে এক সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।