সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভারতে অবৈধ অনুপ্রবেশ: ২৮ বাংলাদেশির দুই বছরের কারাদণ্ড

ভারতে অবৈধ অনুপ্রবেশ: ২৮ বাংলাদেশির দুই বছরের কারাদণ্ড

ভারতে অনুপ্রবেশ ও অবৈধভাবে বসবাসের দায়ে ২৮ বাংলাদেশিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার রুপি করে জরিমানা করা হয়েছে।
 

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুপুর জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এ রায় ঘোষণা করেন বিচারক সি. শ্রীধর। কারাভোগ শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে তামিলনাড়ুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত।
 

তামিলনাড়ু পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি অবৈধ বিদেশিদের সন্ধানে তিরুপুর জেলার আরুলপুরম এলাকার একটি বেসরকারি টেক্সটাইল কোম্পানির হোস্টেলে অভিযান চালায় পাল্লাদাম থানা পুলিশ। সেখান থেকে বৈধ কাগজপত্র না থাকা ২৮ জন বাংলাদেশিকে আটক করা হয়।
 

পরে জিজ্ঞাসাবাদে সবাই স্বীকার করেন যে তারা বৈধ ভিসা বা অনুমতি ছাড়াই ভারত প্রবেশ করেছেন এবং বিভিন্ন সময় সেখানে বসবাস শুরু করেন। পুলিশ জানায়, এসব বাংলাদেশি ৬ মাস থেকে শুরু করে কেউ কেউ ১০ বছর পর্যন্ত ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন। তারা প্রথমে চেন্নাই এবং পরে তিরুপুরে গিয়ে আশ্রয় নেন। এরপর মুরুগামপালায়াম ও ছেত্তিপালায়াম এলাকার বিভিন্ন টেক্সটাইল কারখানায় কাজ শুরু করেন।
 

গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে ভারতের ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারার ৩(২)(সি) উপধারায় মামলা দায়ের করা হয়। আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয়ে তারা এখন সাজা ভোগ করছেন।