সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৭:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হ্রাস পেয়েছে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে তথ্য

বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হ্রাস পেয়েছে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে তথ্য

অনলাইন ডেস্ক:-

 

বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের হার বিগত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে—এমন তথ্য উঠে এসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির এক বৈঠকে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত ওই বৈঠকে ভারতের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে।
 

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিটির চেয়ারম্যান ও কংগ্রেস এমপি শশী থারুর জানান, কমিটির হাতে থাকা তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের হার আগের তুলনায় অনেক কমে এসেছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে নয়াদিল্লির বর্তমান সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে বলেও তিনি ইঙ্গিত দেন।
 

তিনি আরও জানান, বৈঠকে ভারতের প্রতিবেশী দেশ—বাংলাদেশ, পাকিস্তান ও চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সীমান্ত পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে হওয়ায়, কেন্দ্রীয় সরকার বহুবার দাবি করেছে যে এই অঞ্চল দিয়েই অধিকাংশ অনুপ্রবেশ ঘটে থাকে। অনেক বাংলাদেশি সড়কপথে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে আশ্রয় নিচ্ছেন বলেও জানান তিনি।
 

ওই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশংকর মেনন, বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ, লেফটেন্যান্ট জেনারেল সইদ আটা হাসনাইন এবং শিক্ষাবিদ অমিতাভ মাট্টু। তাদের কাছ থেকে অনুপ্রবেশ রোধে কার্যকর পরামর্শ ও সুপারিশ গ্রহণ করেছে কমিটি, যা ভবিষ্যতের নীতিনির্ধারণে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন শশী থারুর।