ধর্ম — পাতা ৬
হজ: ইহরাম অবস্থায় নিষেধাজ্ঞা
হজ মহান রাব্বুল আলামিনের কাছে সর্বোত্তম আমলের একটি। হাদিসে এসেছে, আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) কে জিজ্ঞাসা করা হলো- সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ঈমান আনা। জিজ্ঞাসা করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করা। জিজ্ঞাসা করা হলো, তারপর কোনটি? তিনি বলেন, হাজ-ই-মাবরূর (মাকবুল হজ্জ)। (সহিহ বুখারি...
আসর নামাজ আদায় কেন গুরুত্বপূর্ণ
একজন মুমিনের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। মুমিন মাত্রই এই নামাজ যত্নের সঙ্গে আদায় করে থাকে। কিন্তু শয়তান অনেককে ধোঁকা দিয়ে মন ও মননে নামাজের ব্যাপারে গাফিলতি সৃষ্টি করতে চায়। নামাজ থেকে দূরে রাখতে চায়। প্রতি ওয়াক্ত নামাজের ব্যাপারে আলাদা আলাদা গুরুত্ব কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। তবে আসরের নামাজের ব্যাপারে এই গুরুত্ব আরো বেশি দেওয়া হয়...
ইসলাম ধর্মাবলম্বীদের জন্য হজ একটি ফরজ ইবাদত
হজ ইসলামের অন্যতম স্তম্ভ। এটি ফরজ ইবাদত। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘আর কাবাগৃহের হজ করা হলো মানুষের ওপর ফরজ—যার সামর্থ্য আছে এ পর্যন্ত পৌঁছার। আর যে তা মানে না, (জেনে রেখো) আল্লাহ সারা বিশ্বের কোনো কিছুর পরোয়া করেন না।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ৯৭) হজ সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল। আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করা হলো,...
হজযাত্রীদের বিভিন্ন সেবায় ইসলামী ব্যাংক
হজ ক্যাম্প দূর থেকে আসা হজযাত্রীদের অস্থায়ী আশ্রয়কেন্দ্র। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয় এই ক্যাম্প। সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে হজযাত্রীদের বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে ইসলামী ব্যাংক। প্রতি বছর আশকোনায় হজ ক্যাম্পে হজ-বুথ স্থাপনের মাধ্যমে হজযাত্রীদের ব্যাংকিং সেবা, তথ্য ও হজে ব্যবহার উপযোগী উপহার দিয়ে থাকে। ব্যাংকিং সেবার ম...
হজ ফরজ যাদের উপর
প্রাপ্তবয়স্ক, সুস্থ ও মক্কায় গিয়ে হজকার্য সম্পন্ন করে ফিরে আসার সামর্থ্য রাখে, এমন প্রত্যেক মুসলিম নর-নারীদের জন্য জীবনে একবার হজ করা ফরজ। তবে নারীদের জন্য স্বামী বা মাহরাম পুরুষ সঙ্গে থাকা জরুরি। (ফাতাওয়া শামি : ২/৪৫৫) যাদের সঙ্গে কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় না, তারাই মাহরাম। যেমন—পিতা, পুত্র, আপন ও সত্ভাই, দাদা-নানা, আপন চাচা ও মামা, ছেলে...
কবর জিয়ারতে রাসুল (সাঃ) যে দোয়া পাঠ করতেন
কবর মুমিনদের শেষ আবাসস্থল এবং পরকালের যাত্রা শুরু হয় এখান থেকেই। তাই কবরবাসীর জন্য দোয়া করা এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া আমাদের সকলের কর্তব্য। আপনি যে দোয়াটি উল্লেখ করেছেন, তা রাসুলুল্লাহ (সাঃ) কবর জিয়ারতের সময় পড়তেন। এই দোয়াটি হল- السَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ، مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ، وَإِنَّا إِنْ شَاءَ اللَ...
জান্নাত লাভে প্রতি ফরজ নামাজের পর যে আমলে করতে হবে
পবিত্র কোরআনে সুরা বাকারার ২৫৫ নম্বর আয়াতটি ‘আয়াতুল কুরসি’ নামে পরিচিত। আয়াত অর্থ চিহ্ন বা নিদর্শন। কুরসি শব্দের অর্থ চেয়ার বা আসন। আয়াতে ব্যবহৃত কুরসি শব্দ থেকে আয়াতটির নামকরণ করা হয়েছে। হাদিসে জান্নাত লাভে প্রতি ফরজ নামাজের পর আয়াতটি পড়ার কথা এসেছে। আয়াতুল কুরসি হলো : اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ...
আসমান থেকে শয়তান যেভাবে বিতাড়িত হয়
মহাকাশে ফেরেশতাদের রাজ্যে প্রবেশ করা সহজ ব্যাপার নয়। শয়তানকে যদিও প্রবল প্রতাপ দেওয়া হয়েছে, তবু শয়তান সেখানে গিয়ে অদৃশ্য খবর সংগ্রহ করতে পারে না। তবে শয়তান এর জন্য চেষ্টা অব্যাহত রাখে। কিন্তু মহান আল্লাহ সে অনুমতি তাকে দেননি। শয়তান আল্লাহর ক্রোধের শিকার হয় এবং জ্বলন্ত উল্কাপিণ্ডের আঘাতে আকাশ থেকে দূরে নিক্ষিপ্ত হয়। মহান আল্লাহ ইরশাদ করেন, ‘আমি (আল্...
আজ থেকে শুরু হচ্ছে হজযাত্রীদের সৌদি আরব যাত্রা
আজ থেকে বিশ্বের নানা প্রান্ত থেকে হজযাত্রীদের সৌদি আরব গমন শুরু হবে। ইতিমধ্যে হজযাত্রী বরণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে দেশটি। দেশটির ছয়টি শহরের প্রধান ছয়টি বিমানবন্দর প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল বিভাগ। গতকাল বুধবার (৮ মে) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যশক গালফ নিউজের খবরে এ তথ্য জানানো হয়। খবরে বলা...
ধর্মীয় জীবনে উন্নতি লাভের আমল
যত ইবাদত আছে সবই উপকারী এবং যত পাপকাজ আছে সবই ক্ষতিকর। তারপরও মৌলিক কিছু আমল আছে, যেগুলো করা বা পরিহার করা বেশি গুরুত্বপূর্ণ। কেননা সেগুলোর প্রতি গুরুত্বারোপ করা হলে অন্যান্য আমল সংরক্ষণ ও বিশুদ্ধকরণ সহজ হয়ে যায়। নিম্নে এমন কিছু আমলের আলোচনা তুলে ধরা হলো— ১. ধর্মীয় জ্ঞানার্জন : ইলামে দ্বিন বা ধর্মীয় জ্ঞান অর্জন করা। হোক সেটা কিতাব পড়ে বা আলেমদের সা...
হজ ফ্লাইট ৯ মে শুরু হলেও, ৭০ হাজার হজযাত্রীর ভিসা অনিশ্চিত!
আগামী বৃহস্পতিবার (৯ মে) থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। কিন্তু এখনও ভিসা না পাওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন প্রায় ৭০ হাজার হজযাত্রী। আজ মঙ্গলবার (৭ মে) সৌদি দূতাবাসে ভিসা দেওয়ার শেষ সময়। ধর্ম মন্ত্রণালয়ের বক্তব্য: ভিসা দেওয়ার সময় বাড়ানোর জন্য সৌদি দূতাবাসের সাথে আলোচনা চলছে। বুকিং দেওয়া হজযাত্রীদের মধ্যে বেশিরভাগ সরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব য...
সৌদি আরবের মক্কায় হজযাত্রীদের প্রবেশে কঠোর বিধিনিষেধ
আজ থেকে সৌদি আরবের মক্কা নগরীতে প্রবেশে কঠোর বিধি-নিষেধ আরোপ শুরু হয়েছে। পবিত্র হজের প্রস্তুতির অংশ হিসেবে এ নির্দেশনা জারি করেছে দেশটির জননিরাপত্তাবিষয়ক অধিদপ্তর। আজ শনিবার (৪ মে) থেকে শুরু হওয়া এ বিধি-নিষেধ হজের পুরো কার্যক্রম সম্পন্ন হওয়া পর্যন্ত জারি থাকবে। এ সময়ে স্থানীয়দের মক্কায় প্রবেশে প্রয়োজন হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন। গতকাল শুক্রব...
বেআইনিভাবে হজ পালন রোধে সৌদি আরবের কঠোর পদক্ষেপ
বেআইনিভাবে পবিত্র হজ পালনরোধে কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। ইতিমধ্যে হজযাত্রীদের জন্য ‘নুসুক’ নামে একটি কার্ড চালু করেছে দেশটি। অত্যাধুনিক এ কার্ড ছাড়া হজের পবিত্র স্থানগুলোতে চলাফেরায় কঠোর নিয়ম করা হচ্ছে। গত ৩০ এপ্রিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আনুষ্ঠানিকভাবে ‘নুসুক’ কার্ডটি আনুষ্ঠানিকভাবে চালু করেছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তা...
মহানবী (সাঃ) সর্বোত্তম উপার্জন বলেছেন যে রুজিকে
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, "হালাল রুজি অর্জন করা ফরজের পর একটি ফরজ।" (সহীহ বুখারী ও মুসলিম) ইসলামে, হালাল উপার্জনকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। কোন নির্দিষ্ট পেশার চেয়ে হালাল উপায়ে অর্থ উপার্জন করা বেশি গুরুত্বপূর্ণ। একজন মুমিনের জন্য হালাল পন্থায় অর্জিত সম্পদই সর্বোত্তম সম্পদ। ইতিহাসে সকল নবী-রাসুলেরই কোন না কোন পেশা ছিল। তারা অন্যের উপর নির্ভরশ...
দুনিয়া ও আখিরাত সম্পর্কে কোরআনে বক্তব্য
দুনিয়ামুখী মানুষের সব স্বপ্ন ও আয়োজন দুনিয়া ঘিরে। গগনচুম্বী সব টাওয়ার, পারস্পরিক হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, দম্ভ-অহংকার যে দুনিয়াকে কেন্দ্র করে, ওই দুনিয়া নিমেষে ধ্বংস হয়ে যাবে। যে ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে পড়ে মানুষ চিরস্থায়ী আখিরাতকে ভুলে যায়, সে দুনিয়া সম্পর্কে এর স্রষ্টা মহান আল্লাহ পবিত্র কোরআন মাজিদে সুস্পষ্ট বক্তব্য উপস্থাপন করেছেন। এখানে সে বি...
ফরজের অতিরিক্ত ইবাদতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের সুযোগ
নফল আরবি শব্দ। এর অর্থ কর্তব্যের অতিরিক্ত কাজ, ঐচ্ছিক ও অতিরিক্ত। ইসলামের পরিভাষায়, ফরজ ও ওয়াজিবের অতিরিক্ত ইসলামী শরিয়ত প্রবর্তিত বিধান বা বিষয়কে নফল বলা হয়। (মুজামুত তারিফাত, পৃ. ২৬৬) যে আমল রাসুলুল্লাহ (সা.) নিয়মিত করতেন এবং মাঝে মাঝে ছেড়ে দিতেন তাকে মুস্তাহাব, নফল বা মানদুব বলা হয়। এমন বিধানের ওপর আমল করা প্রশংসনীয় ও সওয়াবের কাজ। এর ত্যাগকারীকে...
যেকোনো ভিসায় এখন ওমরাহ পালন করা যাবে
সৌদি আরব সরকার ঘোষণা করেছে যে, এখন থেকে যেকোনো ধরণের ভিসায় ওমরাহ পালন করা যাবে। এর আগে শুধুমাত্র ওমরাহ ভিসা নিয়েই ওমরাহ পালন করা যেত। এই নতুন নীতি অনুসারে, ফ্যামিলি ভিসা, ট্রানজিট ভিসা, লেবার ভিসা এবং ই-ভিসা সহ যেকোনো ভিসাধারীরা এখন সৌদি আরবে এসে ওমরাহ পালন করতে পারবেন। এই নতুন নীতিটি ২০২৪ সালের ২৪ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। এটি ওমরাহ পালনকারীদের...
ভারতীয় উপমহাদেশে হাদিসের পাঠদান শুরু হয়েছিল যার মাধ্যমে
ভারতীয় উপমহাদেশে হাদিসের পাঠদান শুরু হয়েছিল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি (রহ.)-এর মাধ্যমে। তিনি হেজাজ গমন করেন এবং আরবের কয়েকজন শিক্ষকের কাছে হাদিস পড়েন, হাদিসের সনদ অর্জন করেন। ভারতবর্ষে ফিরে তিনি হাদিসের পাঠদান শুরু করেন। আমাদের জানা মতে, ভারতীয় উপমহাদেশে তাঁর আগে কেউ ‘সিহাহ সিত্তাহ’ তথা হাদিসের বিশুদ্ধতম ছয় কিতাবের পাঠদান করেননি। তাঁর মাধ্য...






























