বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ০৯:৪৬:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

বহু নেক আমল নিয়েও পরকালে দেউলিয়া হবেন যারা

বহু নেক আমল নিয়েও পরকালে দেউলিয়া হবেন যারা

দেউলিয়া মানে হলো দেনা আদায়ে অক্ষম বা নিঃস্ব। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশ যখন পাওনাদার, আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের ঋণ পরিশোধে অক্ষম হয়, তখন ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেউলিয়া ঘোষণা করা হয়। মানুষের এমন কিছু অভ্যাস আছে, যেগুলো কারো মধ্যে বিদ্যমান থাকলে কিয়ামতের দিন বহু নামাজ, রোজা, জাকাত ইত্যাদি আমলনামা নিয়ে উঠেও শেষমেশ তাদের দেউলিয়া হয়ে জাহান্নামে চলে যেতে হবে। তাই নবীজি (সা.) তাঁর উম্মতদের এ ব্যাপারে সতর্ক করেছেন।

 

হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের প্রশ্ন করলেন, তোমরা কি জানো, দেউলিয়া কে? তাঁরা বললেন, হে আল্লাহর রাসুল (সা.)! আমাদের মধ্যে দেউলিয়া হচ্ছে সেই ব্যক্তি, যার দিরহামও (নগদ অর্থ) নেই, কোনো সম্পদও নেই। রাসুলুল্লাহ (সা.) বলেন, আমার উম্মাতের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে দেউলিয়া, যে কিয়ামত দিবসে নামাজ, রোজা, জাকাতসহ বহু আমল নিয়ে উপস্থিত হবে এবং এর সঙ্গে সে কাউকে গালি দিয়েছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কারো রক্ত প্রবাহিত (হত্যা) করেছে, কাউকে মারধর করেছে ইত্যাদি অপরাধও নিয়ে আসবে। সে তখন বসবে এবং তার নেক আমল থেকে এ ব্যক্তি কিছু নিয়ে যাবে, ও ব্যক্তি কিছু নিয়ে যাবে। এভাবে সম্পূর্ণ বদলা (বিনিময়) নেওয়ার আগেই তার সৎ আমল নিঃশেষ হয়ে গেলে তাদের গুনাহসমূহ  তার ওপর চাপিয়ে দেওয়া হবে, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। (তিরমিজি, হাদিস : ২৪১৮)


তাই আমাদের উচিত গুরুত্ব সহকারে নেক আমল করার পাশাপাশি এ বিষয়েও সতর্ক থাকা যে আমাদের মাধ্যমে যাতে কারো কখনো ক্ষতি না হয়, কাউকে যেন আমাদের বিরুদ্ধে মহান আল্লাহর আদালতে কখনো দাঁড়াতে না হয়। হাদিসে উল্লিখিত সব পাপ ব্যাপকভাবে সবাই না করলেও, গালি দেওয়া ও মিথ্যা অপবাদ দেওয়ার কাজে যে কেউ লিপ্ত হওয়ার আশঙ্কা খুব বেশি থাকে। এবং এগুলোকে তো আজকাল অপরাধই মনে করা হয় না, যা আমাদের জন্য আরো ভয়ংকর; কারণ অপরাধ মনে করা হলে মানুষ কখনো না কখনো আল্লাহর ভয়ে তাওবা করবে, যাকে গালি দিয়েছে বা অপবাদ দিয়েছে, তার কাছে ক্ষমা চাইবে। কিন্তু অপরাধ না মনে করলেও তো এই পাপ নিয়েই দুনিয়া থেকে চলে যাবে।


মহান আল্লাহ আমাদের সবাইকে অন্যের কষ্টের কারণ হওয়া থেকে বিরত রাখুন। আমিন।