সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৯:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মদিনার পবিত্র মসজিদে নববিতে প্রতিদিন তিনশ টন জমজম পানি সরবরাহ ও বিতরণ

মদিনার পবিত্র মসজিদে নববিতে প্রতিদিন তিনশ টন জমজম পানি সরবরাহ ও বিতরণ

পবিত্র হজের সময় ঘনিয়ে আসায় ভিড় বাড়ছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে। এসময়ে মুসল্লিদের তৃষ্ণা নিবারণে দেওয়া হচ্ছে পবিত্র জমজম পানি। মদিনার পবিত্র মসজিদে নববিতে প্রতিদিন তিন শ টন জমজম পানি মুসল্লিদের মধ্যে সরবরাহ করা হচ্ছে। সৌদি আরবের বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়, মক্কা থেকে পবিত্র জমজম পানি সরাসরি মসজিদে নববির একটি স্টোরেজ প্ল্যান্টে সরবরাহ করা হয়। প্রতিমাসে এ স্থান ৯ হাজার টন পৌঁছানো হয়। এখান থেকে মদিনার মুসল্লিদের পানির চাহিদা মেটানো হয়। একটি বিশেষায়িত ল্যাবে জমজম পানির নিরাপত্তা ও গুণমান নিরীক্ষা করে দেখা হয়।


সেখানে প্রতিদিন জমজমের বিভিন্ন উৎস থেকে সংগৃহীত পানির ৮০টি নমুনা পরীক্ষা করা হয়। ল্যাবটি পবিত্র দুই মসজিদের রক্ষণাবেক্ষণকারী সাধারণ পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ জুন থেকে পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এ বছর সারাবিশ্বের ২০ লাখের বেশি মুসলিম হজ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব।


গত ৯ মে থেকে হজযাত্রীদের সৌদি আরব গমন শুরু হয়। এরপর গত ১৯ মে পর্যন্ত দুই লাখ ৬৭ হাজার ৬৫০ জন হজযাত্রী দেশটিতে পৌঁছে। চলতি বছর বাংলাদেশ থেকে হজ করবেন ৮৫ হাজার ২৫৭ জন। আগামী ১০ জুন পর্যন্ত সৌদি যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে।