প্রাপ্তবয়স্ক, সুস্থ ও মক্কায় গিয়ে হজকার্য সম্পন্ন করে ফিরে আসার সামর্থ্য রাখে, এমন প্রত্যেক মুসলিম নর-নারীদের জন্য জীবনে একবার হজ করা ফরজ। তবে নারীদের জন্য স্বামী বা মাহরাম পুরুষ সঙ্গে থাকা জরুরি। (ফাতাওয়া শামি : ২/৪৫৫)
যাদের সঙ্গে কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় না, তারাই মাহরাম। যেমন—পিতা, পুত্র, আপন ও সত্ভাই, দাদা-নানা, আপন চাচা ও মামা, ছেলে বা নাতি, জামাতা, শ্বশুর, দুধভাই, দুধ ছেলে প্রমুখ। তবে একা একা দুধভাইয়ের সঙ্গে এবং যুবতি শাশুড়ির জামাতার সঙ্গে যাওয়া নিষিদ্ধ। (রদ্দুল মুহতার : ২/৪৬৪)
হজ ফরজ হওয়ার জন্য পাঁচটি শর্ত রয়েছে-
এক. মুসলিম হওয়া।
দুই. বিবেকবান হওয়া, পাগল না হওয়া।
তিন. বালেগ হওয়া, প্রাপ্ত বয়স্ক হওয়া।
চার. আজাদ বা স্বাধীন হওয়া—অর্থাত্ কারো গোলাম বা দাস না হওয়া।
পাঁচ. দৈহিক ও আর্থিকভাবে সামর্থ্যবান হওয়া।
ধনীদের ওপর হজ ফজর হওয়ার কারণ
ইসলামী শরিয়তের আলোকে আর্থিক ও দৈহিকভাবে সক্ষম প্রাপ্ত বয়স্ক ব্যক্তির জন্য জীবনে একবার হজ করা ফরজ। হজ ধনীদের ইবাদত। ধনীদের ওপর হজের বিধান আরোপিত হওয়ার কারণ হলো—







