বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ০৯:৪৬:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

মহানবী (সাঃ) সর্বোত্তম উপার্জন বলেছেন যে রুজিকে

মহানবী (সাঃ) সর্বোত্তম উপার্জন বলেছেন যে রুজিকে

রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, "হালাল রুজি অর্জন করা ফরজের পর একটি ফরজ।" (সহীহ বুখারী ও মুসলিম)

ইসলামে, হালাল উপার্জনকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। কোন নির্দিষ্ট পেশার চেয়ে হালাল উপায়ে অর্থ উপার্জন করা বেশি গুরুত্বপূর্ণ। একজন মুমিনের জন্য হালাল পন্থায় অর্জিত সম্পদই সর্বোত্তম সম্পদ। ইতিহাসে সকল নবী-রাসুলেরই কোন না কোন পেশা ছিল। তারা অন্যের উপর নির্ভরশীল ছিলেন না এবং কোন কাজকে ছোট মনে করতেন না। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, "আল্লাহ যত নবীই প্রেরণ করেছেন, সবাই মেষ চরিয়েছেন।" (মুসনাদে আহমাদ)  


সাহাবিরা বললেন, হে আল্লাহর রাসুল! আপনিও? নবীজি (সা.) বলেন, হ্যাঁ, আমিও। আমি নির্ধারিত পারিশ্রমিকের বিনিময়ে মক্কাবাসীর মেষ চরাতাম। (মুসনাদে আহমাদ : ৩/৪৬৬)

 

আদম (আ.), লুত (আ.) ও ইউনুস (আ.) চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেছেন। হজরত শিশ (আ.)ও ছিলেন একজন কৃষক। তাঁর পৌত্র মাহলাইল সর্বপ্রথম গাছ কেটে জ্বালানি কাজে ব্যবহার করেন।  ইদরিস (আ.) কাপড় সেলাই করে জীবিকা নির্বাহ করতেন। একদল পণ্ডিত মনে করেন, হিকমত ও জ্যোতির্বিদ্যার জন্ম ইদরিস (আ.)-এর সময়ই হয়েছিল। নুহ (আ.) ও জাকারিয়া (আ.) ছিলেন কাঠমিস্ত্রি। হুদ (আ.) জীবিকা নির্বাহ করতেন ব্যবসা ও পশু পালন করে। সালেহ (আ.)-এর পেশাও ছিল ব্যবসা ও পশু পালন।


ইবরাহিম (আ.), শোয়াইব (আ.), হারুন (আ.), আইউব (আ.), জুলকিফল (আ.), ইয়াকুব (আ.),  ইয়াসা (আ.), ইলিয়াস (আ.) পশু পালন করতেন। ইসমাইল (আ.) পশু শিকার করতেন। দাউদ (আ.)-এর পেশা ছিল যুদ্ধাস্ত্র, লৌহবর্ম ও দেহবস্ত্র প্রস্তুত করা। সুলাইমান (আ.) ছিলেন সমগ্র পৃথিবীর শাসক ও নবী। মুসা (আ.) ছিলেন একজন রাখাল। মহানবী (সা.) ছিলেন একজন সফল ও সৎ ব্যবসায়ী। তিনি ছোট বেলায় মেষও চরিয়েছেন।

 

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের উক্তি, "কোন কাজ ছোট নয়। ছোট সে, যে কাজকে ছোট ভেবে অহেতুক বিদ্রুপ করে।" ইসলামে সকল পেশাই সমানভাবে গুরুত্বপূর্ণ। হালাল উপায়ে অর্থ উপার্জন করাই মুমিনের জন্য মূল লক্ষ্য। কোন কাজকে ছোট মনে করা উচিত নয়। প্রত্যেকের পরিশ্রমই সম্মানিত এবং সমাজের জন্য অবদান রাখে।