সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৭:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সৌদি আরবের মক্কায় হজযাত্রীদের প্রবেশে কঠোর বিধিনিষেধ

সৌদি আরবের মক্কায় হজযাত্রীদের প্রবেশে কঠোর বিধিনিষেধ

আজ থেকে সৌদি আরবের মক্কা নগরীতে প্রবেশে কঠোর বিধি-নিষেধ আরোপ শুরু হয়েছে। পবিত্র হজের প্রস্তুতির অংশ হিসেবে এ নির্দেশনা জারি করেছে দেশটির জননিরাপত্তাবিষয়ক অধিদপ্তর। আজ শনিবার (৪ মে) থেকে শুরু হওয়া এ বিধি-নিষেধ হজের পুরো কার্যক্রম সম্পন্ন হওয়া পর্যন্ত জারি থাকবে। এ সময়ে স্থানীয়দের মক্কায় প্রবেশে প্রয়োজন হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন। গতকাল শুক্রবার (৩ মে) এক প্রতিবেদনে সৌদি আরবের বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে। 

 

প্রতিবেদনে বলা হয়, আসন্ন হজের প্রস্তুতি এবং হজযাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিনা অনুমতিতে মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে হজের স্থানগুলোতে কাজ করার অনুমোদন, মক্কায় বসবাসকারীর আইডি, বৈধ ওমরাহ বা হজের অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশ করতে পারবে না। তাতে আরো বলা হয়, অনুমোদন ছাড়া যারা মক্কায় প্রবেশ করতে চাইবে তাদের আইন-শৃঙ্খলা বাহিনী ফিরিয়ে দেবে। ১৪৪৫ হিজরিতে এ নির্দেশনা কঠোরভাবে পালন করা হবে। 

 

আসন্ন হজের প্রস্তুতি হিসেবে আগামী ৬ জুনের (২৯ জিলকদ) মধ্যে ওমরাহ যাত্রীদের সৌদি আরব ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৯ মে (১১ জিলকদ) থেকে হজযাত্রীদের সৌদি আরব গমন শুরু হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ জুন থেকে পবিত্র হজের কার্যক্রম শুরু হবে। করোনার আগে সারাবিশ্বের প্রায় ২৫ লাখ মুসলিম পবিত্র হজ পালন করতেন। ২০২০ সালে কারোনা মহামারিকালে সীমিত পরিসরে কয়েক হাজার জন হজ পালন করেন। ২০২১ সালে প্রায় ৬০ হাজার, ২০২২ সালে ১০ লাখ এবং ২০২৩ সালে প্রায় ১৮ লাখ ৪৫ হাজার ৪৫ জন হজ পালন করেন।