রাজনীতি — পাতা ৫৫
পদযাত্রার নামে বিএনপি আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদযাত্রার নামে বিএনপি ভিতরে ভিতরে আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ‘বিএনপি আন্দোলনের নামে সহিংসতা ও ষড়যন্ত্রের প্রস্তুতি নিচ্ছে। উপরে পদযাত্রা ভেতরে আগুণ সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বিএনপির পদযাত্রা হচ্ছে পতনযাত্রা।’ ওবায়দুল কাদের শুক্রবার (১৯ মে) বিক...
জাহাঙ্গীরের মাকে বিরত রাখা আমাদের বিষয় না: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ করত। সে আওয়ামী লীগ লীগ থেকে মেয়র হয়েছে। তাকে বিরত রাখা নির্বাচন কমিশনের আচাররণেরও বিরুদ্ধে। তবে তার মা প্রকাশ্যে কখনও আওয়ামী লীগ করেছেন, এটা তো আমাদের জানা নেই। কাজেই তাকে বিরত রাখা আমাদের বিষয় নয়। এ বিষয়ে দলীয় কোনো সিদ্ধান্তের আগে কিছু মন্তব্য করতে চান না বলেও...
আগামী নির্বাচন ইতিহাসের বড় ঘটনার জন্ম দিতে পারে: জি এম কাদের
জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘দেশে সুশাসন দেব এই কথা বলে আমরা দেশের মানুষের সামনে যাচ্ছি। আমরা আমাদের নিজস্ব রাজনীতি নিয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছি। নির্বাচনের সময় আমরা জনগণের প্রত্যাশা ও কী করলে জনগণের ভালো হবে, সেইসব দিক বিবেচনা করেই নির্বাচনে সিদ্ধান্ত নেব।’ বুধবার (১০ মে) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে গণমাধ্য...
বিদেশি প্রভুদের পা ধরে লাভ হবে না : নানক
দেশের ভেতরে একটি অশুভ শক্তি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে সরকার হঠাতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। আজ মঙ্গলবার বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কথা-কবিতায় স্মরণ ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর মোহাম্মদপুর...
ঢাকা ছাড়লেন খালেদা জিয়ার পুত্রবধূ
প্রায় দেড় মাস সময় কাটিয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলা রহমান সিঁথি। রোববার (৭ মে) মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। চলতি বছরের ২১ মার্চ নিজের অসুস্থ মা এবং শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে ঢাকায় আসেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সিঁথি...
বিএনপি নির্বাচনে না এলেও তারা ষড়যন্ত্রে সক্রিয় রয়েছে: শেখ পরশ
গাজীপুর সিটি নির্বাচনের গুরুত্ব তুলে ধরে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপি এই নির্বাচনে না এলেও তারা ষড়যন্ত্রে সক্রিয় রয়েছে। তারা ডামি প্রার্থী দিয়ে নৌকাকে পরাজিত করার চেষ্টা করবে। নৌকা পরাজিত হলে বিএনপি-জামায়াত মনোবল ফিরে পাবে। তাই এই নির্বাচনের গুরুত্ব বলে শেষ করা যাবে না। শেখ ফজলে শামস পরশ বলেন, এই নির্বাচন একটি প্রতীক। এই ন...
নাশকতার আরও ৩ মামলায় মামুনুলের জামিন
নাশকতার আরও তিন মামলায় জামিন পেয়েছেন হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক। মঙ্গলবার (৯ মে) সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানায় নাশকতার অভিযোগে দায়ের করা তিন মামলায় তিনি জামিন পান। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আবু রায়হান। রাষ্...
লাভ-লোকসানের হিসাব কষছেন মেয়র আরিফুল
বিএনপি সিটি নির্বাচনে অংশ নিচ্ছে না। তবে দলটির মনোনয়নে সিলেটে টানা দুবার মেয়র নির্বাচিত হওয়া আরিফুল হক চৌধুরী প্রার্থিতার বিষয়ে ২০ মে জনসভা করে নিজের সিদ্ধান্ত জানাবেন। এর ফাঁকে তিনি বোঝার চেষ্টা করছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তাঁর লাভ, নাকি লোকসান হবে। এসব চিন্তাভাবনা শেষেই প্রার্থিতার বিষয়ে আরিফুল চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে তাঁর ঘনিষ্ঠ...
খালেদা জিয়ার সঙ্গে মান্নার সাক্ষাৎ, আন্দোলন জোরদারের আহ্বান
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের নেতা মাহমুদুর রহমান মান্না দেখা করেছেন। সোমবার (৮ মে) রাত সোয়া ৮টার দিকে গুলশানে খালেদা জিয়ার ভাড়া বাসা ফিরোজায় প্রবেশ করে রাত ১০টার দিকে তিনি বের হন। এ সময় তিনি বিএনপি প্রধানের শারীরিক খোঁজ নেন এবং কুশলাদি বিনিময় করেন বলে জানান মান্না। সাক্ষাৎ শেষে ফিরোজা থেক...
গণতন্ত্র পুনরুদ্ধার করা না গেলে ভবিষ্যৎ কী হবে কেউ বলতে পারবে না: খন্দকার মোশাররফ
বাংলাদেশের গণতন্ত্র যদি পুনরুদ্ধার করা না যায়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে কেউ বলতে পারবে না—এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। এ সরকারকে যত দ্রুত বিতাড়িত করা যায়, দেশের জনগণ ও দেশের জন্য ততই মঙ্গল।’ আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন খাল...
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিদেশি কোনো চাপ নেই : কাদের
বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিদেশি কোনো চাপ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য কোনো বিদেশি বন্ধুরাষ্ট্র কোনো চাপ দেয়নি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অবতারণা করেনি।’ রবিবার (০৭ মে) দুপুরে ম...
আগামী নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হবে: প্রধানমন্ত্রী
বিএনপি-জামায়াতকে ভোটচোর হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি-জামায়াতকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, প্রয়োজনে সব সময় জনগণের পাশে থাকায় আগামী সাধারণ নির্বাচনে তাঁর দল আওয়ামী লীগ বিজয়ী হবে। গতকাল রোববার (স্থানীয় সময়) লন্ডন ম্যারিয়ট হোটেলে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এস...
আটক-নিপীড়ন করে জনগণকে আর দাবিয়ে রাখা যাবে না: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোন সুষ্ঠু নির্বাচন হবে না। শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হয়নি ভবিষ্যতেও হবে না। ভোটের অধিকার আদায়ে সারাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। এবার আর সরকার রক্ষা পাবে না। অচিরেই সরকারের পতন হবে। আজ রোববার দুপুরে নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তি...
আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে : প্রধানমন্ত্রী
লন্ডন, ৮ মে, ২০২৩ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি-জামায়াত চক্রকে ভোট চোর হিসেবে আখ্যায়িত করে দেশবাসীকে তাদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, তারা দেশকে ধ্বংস করতে চায়। তিনি বলেন, ‘তারা (বিএনপি-জামায়াত) বাংলাদেশকে ধ্বংস করবে। তাই, সতর্ক থাকুন, যাতে বিএনপি-জামায়াত চক্র আবার ক্ষমতায় না আসে।’ রোববার (স্থানীয় সময়) লন্ডন ম্যারিয়ট হোটেলে যুক্...
রাজশাহী সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন খায়রুজ্জামান লিটন
আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন। আজ রোববার দুপুরে রাজশাহী নির্বাচন অফিসে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগের নেতারা। রাজশাহী সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ নেতা এ এইচ এম খায়রুজ্জামান। শনিবার বিকেলে নগরের ক...
বিএনপি পক্ষপাতমূলক তত্ত্বাবধায়ক সরকার চায়: সেতুমন্ত্রী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একটি পক্ষপাতমূলক তত্ত্বাবধায়ক সরকার চায়। যারা বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে। এ ধরনের তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ চায় না। আজ রবিবার (৭ মে) রাজধানীর বনানীতে সেতু ভবনে সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে তিনি এসব কথা বলেন। এসময় ওবায়দুল কাদের বলেন, দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আমা...
ফখরুল অতীতের মিথ্যাচারের সব রেকর্ড ভঙ্গ করেছেন : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রীর জাপান আমেরিকা ও যুক্তরাজ্য সফরের অর্জনে বিএনপি নেতাদের গাত্রদাহ শুরু হয়েছে। তাদের হতাশা এবং গাত্রদাহ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যাচারের অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছেন। আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম বেতার কেন্দ্রের মাল্ট...
আওয়ামী লীগের যৌথসভা আজ
যৌথসভা ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার (৬ মে) বেলা ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা আহ্বান করা হয়েছে। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য...






























