বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৫:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিএনপির ১০ মহানগরে পদযাত্রা কর্মসূচি ঘোষণা

বিএনপির ১০ মহানগরে পদযাত্রা কর্মসূচি ঘোষণা

খালেদা জিয়ার মুক্তিসহ দশ দফা দাবি আদায়ে ২৩ ও ২৮ মে ঢাকা ব্যতীত সব মহানগরে পদযাত্রার ঘোষণা দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (১৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।


যে ১০ সিটিতে পদযাত্রা- নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম।


রুহুল কবির রিজভী জানান, উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতিসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি হবে।

প্রসঙ্গত, গতকাল বুধবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিএনপি পদযাত্রা কর্মসূচি পালন করেছে। এতে সাধারণ মানুষের বিপুল সমাগম ঘটে।