বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৫:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

‘আপেল’ প্রতীকের নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিলো ইসি

‘আপেল’ প্রতীকের নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিলো ইসি

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। উচ্চ আদালতের আদেশে দলটি নিবন্ধন পেল। 

দলটির নিবন্ধন নম্বর ৪৬। দলটির প্রতীক আপেল। নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।


মঙ্গলবার ( ৯ মে) প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে- রিট পিটিশনের (১২৭৩৭ / ২০১৮) গত ২০১৯ সালের ১১ এপ্রিলের হাইকোর্ট বিভাগের রায় ও আদেশ এবং একটি সিভিল পিটিশনের ওপর আপিল বিভাগের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে ইনসানিয়াত বিপ্লবকে বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। ওই দলের জন্য ‘আপেল’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে।