বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৫:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিএনপি পক্ষপাতমূলক তত্ত্বাবধায়ক সরকার চায়: সেতুমন্ত্রী

বিএনপি পক্ষপাতমূলক তত্ত্বাবধায়ক সরকার চায়: সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একটি পক্ষপাতমূলক তত্ত্বাবধায়ক সরকার চায়। যারা বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে। এ ধরনের তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ চায় না।

আজ রবিবার (৭ মে) রাজধানীর বনানীতে সেতু ভবনে সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে তিনি এসব কথা বলেন। এসময় ওবায়দুল কাদের বলেন, দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আমাদের যে সরকার রয়েছে, তারা তখন রুটিন ওয়ার্ক করবে, তবে মেজর ডিসিশন নিতে পারবে না। নির্বাচনে সংশ্লিষ্ট  মন্ত্রণালয়-দপ্তর নির্বাচন কমিশনের অধীনে থাকবে।


তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের স্বাধীনতার জন্যে আইন করে স্বাধীন ও নিরপেক্ষ সংস্থা করতে আইন পাস করেছে শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা সরকারের আমলে নির্বাচন কমিশন অনেক স্বাধীন।


ধীরে ধীরে নির্বাচন কমিশন ত্রুটিমুক্ত হবে মন্তব্য করে তিনি বলেন, স্বাধীন নির্বাচন কমিশন গঠনের এই প্রক্রিয়া অনেক গণতান্ত্রিক। সময়ের সঙ্গে সঙ্গে তা আরো পারফেক্ট (শুদ্ধ) হবে, ত্রুটিমুক্ত হবে।

২০০৭ সালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গ্রেপ্তার প্রসঙ্গে কাদের বলেন, ওয়ান ইলেভেন সরকার তখনকার বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে। তিনি যেন না আসতে পারেন (বিদেশ থেকে), পল্টন থানায় মামলা দিয়ে আসার পথে বিঘ্ন সৃষ্টি করে। মামলা দিয়েও হুলিয়া জারি করা হয়। নেত্রীকে আটকানোর জন্য এবং তিনি যেন না আসেন, সেজন্য এটা করা হয়েছিল। বিমানের টিকিট বিক্রির ব্যাপারে বলে দেওয়া হয়েছিল বাংলাদেশগামী বিমানের টিকিট যেন না দেওয়া হয়। সাহসিকতার জন্যে তিনি ফিরে এসেছিলেন। তিনি পিছু হটেননি।