বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৫:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিদেশি কোনো চাপ নেই : কাদের

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিদেশি কোনো চাপ নেই : কাদের

বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিদেশি কোনো চাপ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য কোনো বিদেশি বন্ধুরাষ্ট্র কোনো চাপ দেয়নি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অবতারণা করেনি।’

রবিবার (০৭ মে) দুপুরে মন্ত্রী রাজধানীর বনানীস্থ সেতু ভবনে সেতু কর্তৃপক্ষের বোর্ডসভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ২০০১ ও ২০০৬ সালে পক্ষপাতমূলক আচরণ করেছিল। আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করেছেন। নানা ঘটনার পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গ্রহণযোগ্যতা হারিয়েছে। তত্ত্বাবধায়কের চরিত্র ও বৈশিষ্ট্য হারানো পক্ষপাতদুষ্ট তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ চায় না।’


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আজকের নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ। এই কমিশনের অধীনে নির্বাচন করতে বিএনপির সমস্যা কোথায়?

‘নির্বাচন কার্যকরের জন্য এই নির্বাচন কমিশনই যথেষ্ট। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক চেষ্টা তাদের মধ্যে আছে।’