বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৫:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আগামী নির্বাচন ইতিহাসের বড় ঘটনার জন্ম দিতে পারে: জি এম কাদের

আগামী নির্বাচন ইতিহাসের বড় ঘটনার জন্ম দিতে পারে: জি এম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘দেশে সুশাসন দেব এই কথা বলে আমরা দেশের মানুষের সামনে যাচ্ছি। আমরা আমাদের নিজস্ব রাজনীতি নিয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছি। নির্বাচনের সময় আমরা জনগণের প্রত্যাশা ও কী করলে জনগণের ভালো হবে, সেইসব দিক বিবেচনা করেই নির্বাচনে সিদ্ধান্ত নেব।’

বুধবার (১০ মে) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন দলের চেয়ারম্যান।


জি এম কাদের বলেন, ‘আমরা যদি মনে করতে পারি, নিজেরাই এককভাবে নির্বাচন করতে পারব, তাহলে আমরা তাই করব। তখন আমরা দেখব, কার সঙ্গে জনগণ বেশি উপকৃত হবে সেই দিকে আমরা লক্ষ্য রাখব। এ ব্যাপারে দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

জি এম কাদের আরও বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন ইতিহাসের বড় ঘটনা জন্ম দিতে পারে। সেটা খারাপের দিকেও যেতে পারে আবার ভালোর দিকেও যেতে পারে। আসলে দেশের রাজনীতিতে সমস্যা আছে, কিন্তু তার সমাধান দেখছি না।’


এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘আমরা আশা করতে চাই, আসন্ন সিটি নির্বাচনগুলো সুষ্ঠু হবে। ভোটাররা ভোট দিতে পারবেন। সেজন্য সরকার ও নির্বাচন কমিশন প্রয়োজনীয় উদ্যোগ নেবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।