বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৪:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ছাত্রলীগে মীর জাফরদের স্থান হবে না : ইনান

ছাত্রলীগে মীর জাফরদের স্থান হবে না : ইনান

'ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের ইতিহাস অনেক সমৃদ্ধ। তাই বঙ্গবন্ধুর হাতে গড়া এই ছাত্রলীগে কখনো মীর জাফরদের স্থান হবে না।'

এমন মন্তব্য করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আজ শনিবার বিকেলে গাজীপুর মহানগর ছাত্রলীগের আয়োজনে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।


ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, 'দেশরত্ন শেখ হাসিনা যাকে নৌকা মার্কা দিয়ে মনোনীত করেছেন আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে তাকে জয়যুক্ত করার। শুধু গাজীপুর মহানগর নয়, বাংলাদেশের যেকোনো ইউনিটে শেখ হাসিনার নৌকার বিরুদ্ধে যে কেউ কাজ করার চেষ্টা করে এবং ইনিয়ে-বিনিয়ে ছলে-বলে-কৌশলে নিজেদের সমর্থনকে যৌক্তিক বলে আমাদের সামনে উপস্থাপন করে তাদের উদ্দশ্যে বলতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে হাতে গড়া এই সংগঠন বাংলাদেশ ছাত্রলীগে মীর জাফরদের কোনো স্থান নেই। মীর জাফরদের ঠিকানা এই ছাত্রলীগের আঙিনায় হবে না। এখনো সময় আছে. আপনারা সতর্ক হোন, সচেতন হোন।'


এ সময় আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী আজমত উল্লাহকে জয়যুক্ত করার ব্যাপারে নানা দিকনির্দেশনা দেন তিনি।

সমাবেশে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নৌকার নির্বাচনী প্রচারে গঠিত ছাত্রলীগের কেন্দ্রীয় সমন্বয় দলের সদস্য শামীম পারভেজ, রনি মোহাম্মদ, তামান্না জেসমিন রিভা, তাহসান আহাম্মেদ রাসেল, ফুয়াদ হোসেন শাহাদাত, আলফান সরকার পমন, রাকিবুল হাসান রাকিব, রনক জাহান রাইন, সুজন শেখ, শাহেদ খান প্রমুখ।