বিএনপির মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের কাউন্সিলরের সাক্ষাৎ
প্রকাশ:
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের কাউন্সিলর (গভর্ন্যান্স অ্যান্ড পলিটিক্যাল) টম বার্গ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বুধবার সোয়া ১১টার দিকে এ সাক্ষাৎ হয়। এ সময় বিএনপির মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তবে সাক্ষাতে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এটা একান্তই ব্যক্তিগত সাক্ষাৎ। এর বেশি কিছু বলা যাবে না।’