বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৪:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জাহাঙ্গীরের মাকে বিরত রাখা আমাদের বিষয় না: কাদের

জাহাঙ্গীরের মাকে বিরত রাখা আমাদের বিষয় না: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ করত। সে আওয়ামী লীগ লীগ থেকে মেয়র হয়েছে। তাকে বিরত রাখা নির্বাচন কমিশনের আচাররণেরও বিরুদ্ধে। তবে তার মা প্রকাশ্যে কখনও আওয়ামী লীগ করেছেন, এটা তো আমাদের জানা নেই। কাজেই তাকে বিরত রাখা আমাদের বিষয় নয়।

এ বিষয়ে দলীয় কোনো সিদ্ধান্তের আগে কিছু মন্তব্য করতে চান না বলেও জানিয়েছেন তিনি। বুধবার (১০ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।


ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে সংলাপ এবং নির্বাচনকালীন সরকারে ডাকা হয়নি। এখানে প্রলোভনের ফাঁদের প্রশ্ন আসে কেন? রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ বিএনপির গণতান্ত্রিক অধিকার, সুযোগ নয়। আওয়ামী লীগ কেন তাদের অনুগ্রহ করবে? ডেকে আনবে। আওয়ামী লীগ তাদের কোন ফাঁদে ফেলছে না।


সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও তত্ত্বাবধায়ক সরকার- বিএনপির এই তিন দাবি নিয়ে বিদেশিরা একটি কথাও বলেনি এবং কোন চাপ বা প্রস্তাব দেয়নি বলেও জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগকে নির্বাচনী ইস্যুতে মির্জা ফখরুল বিশ্বাস করেন না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগকে তারা বিশ্বাস করছে না, কিন্তু কেন? নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হওয়ার কথা, সেভাবে হবে। তাদের নিজেদের অধিকার যেভাবে প্রয়োগ করা উচিৎ, সেভাবে নিজেরা করবে।