সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৬:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিনোদন — পাতা ২১

ঢাকাইয়া নায়িকা পরীমণি ওপার বাংলার ফেলু বকশিতে

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি প্রথমবারের মতো ওপার বাংলার একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। দেবরাজ সিনহা পরিচালিত 'ফেলু বকশি' নামের থ্রিলার ঘরানার এই সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করবেন সোহম।   সম্প্রতি জানা গেছে, এই সিনেমায় পরী ও সোহমের সাথে অভিনয় করবেন অভিনেত্রী মধুমিতা সরকারও। ২৬ মার্চ থেকে শুরু হবে 'ফেলু বকশি' সিনেমাটির চূড়ান্ত শুটি...



হায়াও মিয়াজাকি দ্বিতীয়বার অস্কার জিতেছেন!

জাপানের বিখ্যাত অ্যানিমেটর হায়াও মিয়াজাকি দুই দশকেরও বেশি সময় পর তার 'দ্য বয় অ্যান্ড দ্য হেরন' ফিল্মের জন্য দ্বিতীয়বার অস্কার জিতেছেন। সোমবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, ডিজনির 'এলিমেন্টাল' ও সনির 'স্পাইডার-ম্যান: একরোস দ্য স্পাইডার-ভার্সকে' পরাজিত করে মিয়াজাকি সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্মের পুরস্কার জিতেছেন। 'দ্য বয় অ্...


স্বমহিমায় ফিরলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া

বেশ অনেকটা সময় ধরেই সিনেমার পর্দায় নেই ঐশ্বরিয়া রাই বচ্চন। এই মুহূর্তে অভিষেকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনেই আলোচনায় রয়েছেন তিনি। যদিও বিচ্ছেদ প্রসঙ্গে এখনো কিছু প্রকাশ করেননি অভিনেত্রী। ব্যস্ত রয়েছেন মেয়ে আরাধ্যকে নিয়ে। তবে ফের একবার স্বমহিমায় ফিরলেন সাবেক বিশ্বসুন্দরী। ল’রিয়ালের বিজ্ঞাপনে প্রতিবছরই দেখা যায় অভিনেত্রীকে। এবারও সেভাবেই সামনে এলেন ঐশ্ব...


দীর্ঘদিন পর রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর নতুন আনরিলিজ গান প্রকাশ পাচ্ছে

দীর্ঘদিন পর এদেশের রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর নতুন আনরিলিজ গান আসছে। গানের শিরোনাম ‘ইনবক্সে’। গানটি লিখেছেন গীতিকবি নিয়াজ আহমেদ অংশু। আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে গানটি ঈদে রিলিজ দেবার পরিকল্পনা রয়েছে। ‘ইনবক্সে ঝিমায় বসে, বোকা শব্দের দল/ ফেসবুকে লুটোপুটি খায়/ সস্তা চোখের জল... এমন সমসাময়িক থিম নিয়ে তৈরি গানের কথায় সুর ও সংগীত পরিচালনা করেছেন বাংল...


জনপ্রিয় জাপানি ‘ড্রাগন বলের’ স্রষ্টা আকিরা তোরিয়ামা মারা গেছেন

জনপ্রিয় জাপানি মাঙ্গা টেলিভিশন সিরিজ শিল্পী ও সর্বাধিক বিক্রীত কমিক ‘ড্রাগন বলের’ স্রষ্টা আকিরা তোরিয়ামা মারা গেছেন। মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে ৬৮ বছর বয়সী আকিরা তোরিয়ামার মৃত্যু হয়। শুক্রবার তাঁর স্টুডিওর ওয়েবসাইটে জানানো হয়, গত ১ মার্চ মৃত্যু হয়েছে তার। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় শুধু পরিবার এবং কাছের বন্ধুরা যোগ দিয়েছিলেন। কমিক সিরিজ কার্টুন ‘ড্র...


বিদায় নিচ্ছেন চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে ইলিয়াস কাঞ্চন

নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন দুঃখ নিয়ে বিদায় নিচ্ছেন চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেছেন, 'শিল্পী সমিতিতে দুই-তৃতীয়াংশের বেশি ভোটার আছেন, যাঁদের আমিও চিনি না, অন্য অনেকেও চেনেন না। অথচ তাঁরা শিল্পী সমিতির পূর্ণ সদস্য। ভোট প্রদান করেন, নির্বাচনও করেন।' তিনি আরও বলেন, 'আমার কথা হচ্ছে, তারা থাকুন। সহযোগী হয়েই...


আজ ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে স্মরণীয় করে রাখতে জয় বাংলা কনসার্ট চট্টগ্রামে

আজ জয় বাংলা কনসার্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে স্মরণীয় করে রাখতে নিয়মিত আয়োজিত এই কনসার্টের জন্য প্রস্তুত বন্দরনগরী চট্টগ্রাম। বর্তমান প্রজন্মকে দেশের ঐতিহাসিক এই দিনের সঙ্গে সংযুক্ত করতে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর তারুণ্যের প্ল্যাটফরম ইয়াং বাংলার নিয়মিত আয়োজন জয় বাংলা কনসার্ট। বিগত সাতব...


আমির খানের নতুন লুক: রহস্য, উত্তেজনা, এবং প্রত্যাশার মিশ্রণ!

সাময়িক বিরতির পর বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খান পর্দায় ফিরছেন। 'সিতারে জামিন পার' নামে তার আসন্ন চলচ্চিত্রের ঘোষণা ইতিমধ্যেই দিয়েছেন তিনি। ২০০৯ সালের 'তারে জমিন পার'-এর ধারাবাহিকতায় নির্মিত এই সিনেমাটি নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মনে। হঠাৎ করেই ইন্টারনেটে আমিরের নতুন লুকের কিছু ছবি ভাইরাল হয়েছে, যা অনুরাগীদের চমকে দিয়েছে। মঙ...


নারী দিবসে ওটিটিতে আসছে তিনজন নারীর গল্প নিয়ে নির্মিত ওয়েব ফিল্ম

নারী দিবসে তিনজন নারীর গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘ক্রিমিনালস’। গল্পে এমএলএম প্রতারণার শিকার হন ওই তিন নারী। তাঁদের জীবনে ঘটে যাওয়া গল্পকে নিয়ে ফরহাদ আহমেদ নির্মাণ করেছেন এই ক্রাইম থ্রিলার। তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তানজিকা আমিন, চমক, নীল হুরের জাহান। এ ছাড়াও আছেন আবু হুরায়রা তানভীর, ইরফান সাজ্জাদ, শাহরিয়ার রানা। নাটকের গল্পে...


আগামী ৭ মার্চ প্রথমবারের মতো ‘জয় বাংলা কনসার্ট’ চট্টগ্রামে

ঐতিহাসিক ৭ মার্চের গুরুত্ব ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’। আগামী ৭ মার্চ প্রথমবারের মতো বন্দর নগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।  এদিকে এম এ আজিজ স্টেডিয়ামে আয়োজনের সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফ...


৩ দিন ব্যাপী আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠানের যা যা হল

এশিয়ার সবচেয়ে বড় ধনকুবের ভারতের মুকেশ আম্বানির ছেলের বিবাহপূর্ব অনুষ্ঠান ঘিরে গুজরাটের জামনগর মাতিয়েছেন বিশ্বের নামী-দামী সব ব্যক্তিত্ব। আগামী ১২ জুলাই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে হবে।  গত শুক্রবার শুরু হয় তিন দিনের বিবাহপূর্ব আনুষ্ঠানিকতা। অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আজই শেষ হচ্ছে। বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্ব, রাষ্ট্রপ্রধান ও হলিউড...


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে জায়েদ খানের সদস্যপদ বাতিল

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে অভিনেতা জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে। শনিবার ঢাকার অদূরে আশুলিয়ার পিয়াংকা শুটিং হাউজে অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চলচ্চিত্র পরিষদ নেতা খোরশেদ আলম খসরু।   শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে এবার তিনি প্রধান নির্বচন কমিশনারের দায়ি...


বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অনুপম রায় তৃতীয়বার

বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অনুপম রায় এবং প্রশ্মিতা পাল। এটি তার তৃতীয় বিয়ে। আগামী ২ মার্চ পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে রেজিস্ট্রি করে বিয়ে করবেন অনুপম। রিসেপশনের অনুষ্ঠান থেকে একটি ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন অনুপম এবং প্রশ্মিতা। গত নভেম্বরে নায়ক পরমব্রতকে বিয়ে করেছেন অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী।...


৪ বছর পর প্রথম বিবাহবার্ষিকী: ভালোবাসার নতুন অধ্যায়

চার বছর পর পর ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয়। এটাকে বলে লিপ ইয়ার। এ বছরও চলে গেল আরেকটি লিপ ইয়ার। সেই দিবসকে স্মরণীয় করে রাখলেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা টয়া। বিয়ে করেছেন তিনি। ২৯ ফেব্রুয়ারিকে স্মরণীয় করে রাখতে বিয়ের জন্য এই দিনটিকে বেছে নেন নায়িকা।ভালোবেসে সংসার পেতেছিলেন ছোটপর্দার জনপ্রিয় জুটি সৈয়দ জামান শাওন ও মুমতাহিনা টয়া। বিয়ে কর...


রুনা লায়লা: আজীবন সম্মাননায় ভূষিত

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) অ্যাওয়ার্ডস আয়োজিত এ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হবে। আগামী ২ মার্চ বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে তৃতীয় বাইফা অ্যাওয়ার্ড। এই আসরের মাধ্যমেই প্রথমবারের মতো আজীবন সম্মাননা বিভাগ যুক্ত হয়েছ...


প্রিয়তমা-র সাফল্যের পর ইধিকা পালের নতুন সিনেমা

ফের বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। 'সিকান্দার' নামক একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন প্রিয়তমা খ্যাত এই নায়িকা   'সিকান্দার' সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ইধিকা ও সিয়াম এই সিনেমায় অভিনয় করবেন। তাদের দুজনের সঙ্গে কয়েকবার সিনেমার গল্প নিয়ে বসা হয়েছে। তারা গল্প শুনেছেন। এই সিনেমায় অভিনয়ের জন্য দুজনেই ইচ...


অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এখন ঢাকায়

ঢাকায় পৌঁছেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবের সংবাদ সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় আসেন তিনি। তাকে স্বাগত জানান ফ্যাশন ডিজাইনার ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসাইন। সুচিত্রা সেন স্মরণে আগামী ২০-২১ এপ্রিল যুক্তরাষ্ট্রের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠ...


শুরু হচ্ছে শিশুদের প্রিয় সিসিমপুরের নতুন মৌসুম (সিজন ১৬)

শুরু হচ্ছে শিশুদের প্রিয় অনুষ্ঠান সিসিমপুরের নতুন মৌসুম সিজন ১৬। বন্ধু হালুম, টুকটুকি, ইকরি, শিকু ও জুলিয়া এবার হাজির হচ্ছে তাদের একজন নতুন বন্ধু আমিরাকে নিয়ে। আমিরা চরিত্রটি সিসিমপুরে বিশেষ সংযোজন। সে একজন স্বভাবজাত নেতা ও তুমুল আত্মবিশ্বাসী একজন শিশু। বেশির ভাগ সময় সে ক্রাচে ভর দিয়ে ঘুরে বেড়ায় আর অন্য সময় সে হুইলচেয়ার ব্যবহার করে।    ইউএসএআইডি/বা...