সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০২:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্রিয়তমা-র সাফল্যের পর ইধিকা পালের নতুন সিনেমা

প্রিয়তমা-র সাফল্যের পর ইধিকা পালের নতুন সিনেমা

ফের বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। 'সিকান্দার' নামক একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন প্রিয়তমা খ্যাত এই নায়িকা

 

'সিকান্দার' সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ইধিকা ও সিয়াম এই সিনেমায় অভিনয় করবেন। তাদের দুজনের সঙ্গে কয়েকবার সিনেমার গল্প নিয়ে বসা হয়েছে। তারা গল্প শুনেছেন। এই সিনেমায় অভিনয়ের জন্য দুজনেই ইচ্ছুক। বর্তমানে দুজনেই শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

 

শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত ব্লকবাস্টার 'প্রিয়তমা' সিনেমায় প্রথম অভিনয় করে বাংলাদেশে আলোচিত হন ইধিকা। এরপরে শরীফুল রাজের বিপরীতে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত 'কবি' সিনেমায় অভিনয় করেছেন তিনি।'সিকান্দার' সিনেমাটি প্রেম ও সংকটের গল্প নিয়ে তৈরি হবে। এটির পরিচালক তানিম রহমান অংশু। যৌথভাবে সিনেমাটির গল্প লিখেছেন তানিম রহমান অংশু, সরদার সানিয়াত ও অনন্য মামুন। সিনেমাটির শুটিং শুরু হবে আগামী মার্চ থেকে।