সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০০:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রুনা লায়লা: আজীবন সম্মাননায় ভূষিত

রুনা লায়লা: আজীবন সম্মাননায় ভূষিত

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) অ্যাওয়ার্ডস আয়োজিত এ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হবে।

আগামী ২ মার্চ বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে তৃতীয় বাইফা অ্যাওয়ার্ড। এই আসরের মাধ্যমেই প্রথমবারের মতো আজীবন সম্মাননা বিভাগ যুক্ত হয়েছে। সেই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে রুনা লায়লাকে।

শাহরিয়ার স্বপনের উদ্যোগে গত দুই বছর ধরে আয়োজিত হচ্ছে বাইফা অ্যাওয়ার্ডস।
তৃতীয় সিজনে একেবারেই নতুনরূপে হাজির হচ্ছে এই আসর।
দেশের দু-একটি সম্মানজনক বেসরকারি অ্যাওয়ার্ড ছাড়া কোনটিতেই যথাযথ ভোটিং কিংবা জুরিবোর্ডের কার্যক্রম দেখা যায় না।
এবার বাইফাতে পপুলার ও জুরি- দুই বিভাগে মোট ৪৫টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে।
পপুলার চয়েসের জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট করা যাবে বাইফা ডট কম ওয়েবসাইটে।
জুরি বোর্ডের দায়িত্ব পালন করছেন চিত্রনায়িকা রোজিনা, কণ্ঠশিল্পী খুরশিদ আলম, ফেরদৌস আরা, অভিনয়শিল্পী আজিজুল হাকিম, তানভীন সুইটি, দীপা খন্দকার এবং চিত্রনাট্যকার ও নির্মাতা জিনাত হাকিম।

জনপ্রিয় তারকাদের নাচ ও গানের পরিবেশনা থাকবে।
পারফর্ম করবেন তানজিন তিশা, তমা মির্জা, হৃদি শেখ, দীঘি, জেফার রহমান, ইমন চৌধুরী, আলেয়া বেগম ও শিবলু।
মূল অনুষ্ঠান উপস্থাপনা করবেন অভিনেতা আবদুন নূর সজল এবং অভিনেত্রী-উপস্থাপক মাসুমা রহমান নাবিলা।
রেড কার্পেট উপস্থাপনা করবেন বারিষা হক ও ইমতু রাতিশ।
এই সম্মাননা রুনা লায়লার দীর্ঘ ও ঝলমলে কর্মজীবনের একটি যোগ্য স্বীকৃতি।