সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০২:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিবস্ত্র অবস্থায় অস্কার মঞ্চে ওঠেন রেসলার-অভিনেতা জন সিনা

বিবস্ত্র অবস্থায় অস্কার মঞ্চে ওঠেন রেসলার-অভিনেতা জন সিনা

বাংলাদেশের স্থানীয় সময় সোমবার (১১ মার্চ) ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অস্কারে ‘সেরা কস্টিউম ডিজাইন’ পুরস্কার ঘোষণা করতে গিয়ে নগ্ন অবস্থায় মঞ্চে ওঠেন রেসলার-অভিনেতা জন সিনা। গতবারের চড়কাণ্ডের পর এবারের অস্কারে অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ঘটনা।


সিএনএন -এর প্রতিবেদন অনুযায়ী, সেরা কস্টিউম পুরস্কার ঘোষণা করতে গিয়ে মঞ্চে জন সিনাকে ডেকে নেন উপস্থাপক জিমি কিমেল। তখনই বিবস্ত্র অবস্থায় মঞ্চে আসেন জন। লজ্জা নিবারণের জন্য হাতে ছিল এক টুকরো কাগজ। পুরো শরীরে কোথাও একটা সুতাও ছিল না। এসময় নিজের শরীরের একটি অংশ খাম দিয়ে ঢেকে রেখে জন বলে ওঠেন, পোশাক খুবই গুরুত্বপূর্ণ।


সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস! এরপরই অভিনেতার জন্য কয়েকজন সহকারী একটি চমৎকার গাউন নিয়ে আসেন। জন সিনা মজা করে জানান, যে তিনি নগ্ন হয়ে কুস্তি করেন না, এখন যতটা করেছেন। পাশ থেকে কিমেল বলে ওঠেন, আসলেই কস্টিউম খুবই গুরুত্বপূর্ণ! তাদের এমন কাণ্ডে দর্শকরা অট্টহাসিতে ফেটে পড়েন। দর্শকসারি থেকেও বিভিন্ন মন্তব্যে জমে ওঠে অস্কারের সেই মুহূর্ত।


১৯৭৪ রবার্ট ওপেল নামে পরিচিত একজন ‘স্ট্রিকার’ একাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চজুড়ে শান্তির চিহ্ন ফ্ল্যাশ করার সময় এভাবেই দৌড়েছিলেন। সেটারই পুনরাবৃত্তি ঘটল চলতি আসরে। মূলত কস্টিউমের প্রয়োজনীয়তা তুলে ধরতেই এ কাণ্ডটি করেন জন সিনা। এবার সেরা কস্টিউমের পুরস্কার পেয়েছে মার্টিন স্করসেসি, ‘পুওর থিংস’।


গত বছর অস্কারের সঞ্চালনা করেছিলেন ক্রিস রক। তিনি উইল স্মিথের স্ত্রী জাডা পিংকেট স্মিথকে নিয়ে বেফাঁস একটি মন্তব্যে করে বসেন। যে কারণে উইল স্মিথের কাছ থেকে চড় হজম করতে হয়েছিল তাকে। যে ঘটনা অবাক করেছিল পুরো বিশ্বের শোবিজ অঙ্গনকে।