সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০২:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

স্বমহিমায় ফিরলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া

স্বমহিমায় ফিরলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া

বেশ অনেকটা সময় ধরেই সিনেমার পর্দায় নেই ঐশ্বরিয়া রাই বচ্চন। এই মুহূর্তে অভিষেকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনেই আলোচনায় রয়েছেন তিনি। যদিও বিচ্ছেদ প্রসঙ্গে এখনো কিছু প্রকাশ করেননি অভিনেত্রী। ব্যস্ত রয়েছেন মেয়ে আরাধ্যকে নিয়ে।


তবে ফের একবার স্বমহিমায় ফিরলেন সাবেক বিশ্বসুন্দরী। ল’রিয়ালের বিজ্ঞাপনে প্রতিবছরই দেখা যায় অভিনেত্রীকে। এবারও সেভাবেই সামনে এলেন ঐশ্বরিয়া। হেয়ার কেয়ার ব্র্যান্ডের বিজ্ঞাপনের নতুন প্রোমো ভিডিওতে অভিনেত্রীকে বরাবরের মতোই অত্যাশ্চর্য দেখাচ্ছিল।


আর বিজ্ঞাপনে ঐশ্বরিয়া বার্তাও দিলেন, নারী হিসেবে কোনো আপস করেননা তিনি। সদ্যই প্রকাশিত ল’রিয়ালের বিজ্ঞাপনে ঐশ্বরিয়াকে বলতে শোনা যায়, তিনি এই ব্র্যান্ডের সঙ্গে বহু বছর ধরে একইভাবে রয়েছেন। ঐশ্বরিয়া বলেন, ‘আজকের দিনের নারী হিসেবে আমি কোনো আপস করি না। আমার কাছে বৃদ্ধি মানে ক্রমাগত বিকশিত হওয়া, তাই এটা আমার চুলের জন্য কেন আলাদা হবে!’


ঐশ্বরিয়াকে ক্যামেরার সামনে দেখতে পাওয়াটা তাঁর অনুরাগীদের জন্য বেশ দারুণ ব্যাপারই। এ বছরও ‘ল’রিয়ালের এই বিজ্ঞাপনে ঐশ্বরিয়ার রুপে মুগ্ধ সবাই। ভক্ত অনুরাগীদের একের পর এক মন্তব্য ও শুভেচ্ছাবার্তাই তা প্রমাণ করে। ঐশ্বরিয়া প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ল’রিয়ালের সঙ্গে রয়েছেন। এমনকি কান চলচ্চিত্র উৎসবেও ল’রিয়াল ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করছেন তিনি।


চলতি বছরে আবারও ফেস্টে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে অভিষেকের সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে ব্যাপক আলোচনায় রয়েছেন অভিনেত্রী। তবে সম্প্রতি জামনগরে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং পার্টিতে দেখা গিয়েছিল ঐশ্বরিয়াকে। সেখানে স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্য’র পাশে বসে ঢোলের তালে তালি দিতেও দেখা যায় এই সুন্দরীকে। সেখানে ছিল গোটা বচ্চন পরিবার। শ্বশুর অমিতাভ বচ্চন, শাশুড়ি মা জয়া বচ্চন, ননদ শ্বেতা বচ্চন নন্দা ও তাঁর দুই ছেলেমেয়ে নভ্যা নভেলি নন্দা এবং অগস্ত্য নন্দাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐশ্বরিয়ার সঙ্গে।


ঐশ্বরিয়াকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে মণি রত্নমের ‘পোন্নিয়িন সেলভান ২’তে। সিনেমাটি বক্স অফিসে দারুণ সফল হয়। এর প্রথম ‘পোন্নিয়িন সেলভান’ ছিল সুপারহিট। এতে দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন ঐশ্বরিয়া। মুল ভূমিকায় দেখা গেছে চিয়ান বিক্রমকে।