সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০২:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শাহরুখ-গৌরির সম্মানে এড শিরানের অসাধারণ প্রাইভেট কনসার্ট!

শাহরুখ-গৌরির সম্মানে এড শিরানের অসাধারণ প্রাইভেট কনসার্ট!

এড শিরান সম্প্রতি তার তৃতীয় ভারত সফর শেষ করেছেন। ২০১৫ এবং ২০১৭ সালের পর এবার তিনি একটানা ৩০ টি গান গেয়ে দর্শকদের মন জয় করেছেন। পাবলিক কনসার্টে বারবার ভারতে আসার প্রতিশ্রুতিও দিয়েছেন এই ৩৩ বছর বয়সী পপস্টার।

 

তবে সোশ্যাল হ্যান্ডেলে কনসার্টের চেয়েও বেশি আলোচনা হচ্ছে এড শিরান এবং শাহরুখ খানের সিগনেচার পোজ নিয়ে। ছবিটি ভাইরাল হয়েছে। এছাড়া গত ১৬ মার্চ শাহরুখের অনারে বলিউড সেলেবদের জন্য একটি প্রাইভেট কনসার্টের আয়োজন করে। সেখানে দেখা যায় এড শিরান এবং শাহরুখ পাশাপাশি বসে আছে।

 

শাহরুখ খান এড শিরানকে তার আইকনিক পোজ শিখিয়েছেন। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিও। শিরান তার বিখ্যাত ‘পারফেক্ট’ গানটি গাইছে শুধু একটি গিটার বাজিয়ে। দর্শক সারিতে মাধুরী, মালাইকা, ফারাহ খানসহ একাধিক সেলেব্রিটিরা যার যার মোবাইলে এড শিরানের গান ক্যাপচার করছে।

 

এই ঘরোয়া শোয়ের হোস্ট ছিলেন মিসেস খান গৌরি। গৌরি ও গৌরি পুত্র সকলেই এড শিরানের ব্যপক ভক্ত। অন্যদিকে মাধুরীর ছেলেও গিটার বাজায়। এড শিরানের গান গুন গুন করে গায় সে। গত কয়েকবছরে বিশ্ব তারকাদের অধিকাংশই ভারতে ট্যুর দিলে কিংখানের বাড়িতে এসে আড্ডা আর ছবি পোস্ট দেয়াটা যেন এখন রীতিতে পরিণত হয়েছে।

 

গৌরি বলেন, ‘শিরানের মনটা শিশুদের মতো। রকস্টারদের আমরা এরকম ভাবতে চাই না। অথচ শিরান যেন একেবারেই অন্যরকম। ঘরোয়া আর খুব মিশুক একটি ছেলে। দারুণ একটি সন্ধ্যা উপহার দেবার জন্য ওকে ধন্যবাদ।’