সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০১:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান ও মুনজেরিনের ওমরাহ পালন

টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান ও মুনজেরিনের ওমরাহ পালন

টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা, সিইও আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষক মুনজেরিন শহীদ দম্পতি ওমরাহ পালন করেছেন। 
 

মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে আয়মান সাদিক তার ফেসবুকে পেজে স্ত্রী মুনজেরিনকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনের একটি ছবি পোস্ট করেছেন। আয়মান ওই পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’। পোস্টটি তার ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। একজন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলের দোয়া কবুল করুক। আমাদের সবার জন্য দোয়া করবেন ভাইয়া।’

 

আরেকজন লিখেছেন, ‘খুবই ভালো লাগছে। দোয়া করি, আপনারাও দোয়া করবেন আমাদের সকলের জন্য।গত বছর সেপ্টেম্বর মাসে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি মসজিদে পরিবার ও আত্মীয়-স্বজনের উপস্থিতিতে আকদ সম্পন্ন করেন এ জুটি। এরপর ২৩ সেপ্টেম্বর সেনাকুঞ্জের হলরুমে অনুষ্ঠিত হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা।