ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি প্রথমবারের মতো ওপার বাংলার একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। দেবরাজ সিনহা পরিচালিত 'ফেলু বকশি' নামের থ্রিলার ঘরানার এই সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করবেন সোহম।
সম্প্রতি জানা গেছে, এই সিনেমায় পরী ও সোহমের সাথে অভিনয় করবেন অভিনেত্রী মধুমিতা সরকারও। ২৬ মার্চ থেকে শুরু হবে 'ফেলু বকশি' সিনেমাটির চূড়ান্ত শুটিং। এর আগে ৫ দিন ধরে চলবে শুটিংয়ের প্রস্তুতি। এরই ফাঁকে একটি বিজ্ঞাপনচিত্রের কাজও সেরে নেবেন পরী।
পরীর সাম্প্রতিক কাজ







