বাংলাদেশ — পাতা ৮৫
সড়কে তরুণদের সবুজ উদ্যোগ: মুরাদনগরে ২০০ বৃক্ষ রোপণ
এন এ মুরাদ, মুরাদনগর, কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরাবাদ–পান্নারপুল সড়কের পায়ব এলাকায় পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন একদল তরুণ। নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে সড়কের দুই পাশে প্রায় ২০০টি চেরি ফুলের গাছ রোপণ করে তারা গড়ে তুলছেন সবুজ ও মনোরম পরিবেশ। শনিবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ‘পায়ব জাগ্রত তরুণ সমাজ’ সংগঠনের উদ্যোগে এ...
ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশি রাষ্ট্রদূতের বৈঠক
প্রতিরক্ষা খাতে সহযোগিতামূলক সম্পর্ককে আরও এগিয়ে নিতে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ। এক্সপোস্টে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেছেন, ‘নয়াদিল্লির সাউথ ব্লকে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করে সন্তুষ্ট। প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ-ভারত সম...
হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ নেওয়া অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা
দেশের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সরকারি প্রস্তাবনার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারী নূরুন্নিসা সিদ্দীকা। তিনি এক বিবৃতিতে বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে চলমান পরিস্থিতিতে শিক্ষাব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ খাতে বাস্তব পরিস্থিতি বিবেচনা না করে হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্...
হামের সংক্রমণ ছড়িয়েছে দেশের ৫৬ জেলায়, মৃত্যু ৯৪
হাম নিয়ে উদ্বেগ ও আতঙ্ক ক্রমেই বাড়ছে। দেশে একদিনে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪৭ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৯ দিনে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ জনে। প্রথমে জ্বর ও ঠাণ্ডা, এরপর শরীরে লালচে ফুসকুড়ি, প্রাথমিকভাবে অনেকেই এটিকে সাধারণ অসুখ মনে করছেন। তবে কয়েকদিনের মধ্যেই সংক্রমণ বেড়ে যাওয়ায় রোগীরা চিকিৎস...
গরমে অস্বস্তি বাড়ছে ঢাকায়
ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা না থাকায় পরিস্থিতি আরও ভ্যাপসা হয়ে উঠছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দিনের তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে, ফলে স্বস্তির সম্ভাবনা আপাতত কম। শনিবার (৪ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন...
জাইমাকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে গেলেন প্রধানমন্ত্রী
রাজধানী ধানমন্ডির সীমান্ত সম্ভারে আলোচিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী সীমান্ত সম্ভারে পৌঁছান। তিনি তার গুলশানস্থ বাসভবন থেকে সীমান্ত সম্ভারে যান। বিষয়টি বিএনপির মিডিয়ার সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন। কন্যা জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা তার সাথে রয়েছ...
দীর্ঘদিনের ভোগান্তির অবসান: মুরাদনগরের পাহাড়পুরে সড়ক নির্মাণ কাজ শুরু
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বহুল গুরুত্বপূর্ণ চৌহদ্দী–নরসিংহপুর সড়কটি অবশেষে পাকা নির্মাণের পথে। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী থাকা এ সড়কটি এলাকাবাসীর জন্য ছিল এক নীরব দুর্ভোগের প্রতীক। বিশেষ করে অসুস্থ রোগী পরিবহন ও দৈনন্দিন যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতেন স্থানীয় মানুষ। এ অবস্থার অব...
বাঁশখালীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভায় কঠোর হুঁশিয়ারি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) জুমার নামাজের পর উপজেলার পশ্চিম চাম্বল বাংলা বাজার এলাকায় সর্বসাধারণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি বাংলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলা বাজার ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখ...
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ যুব ফুটবল দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, দেশপ্রেম আর দলীয় সংহতিতে উজ্জীবিত আমাদের সাহসী তরুণরা প্রমাণ করেছে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের এই জয়ের ধারা অব্যাহত থাকবে। শুক্রবার মালদ্বী...
দুপুরের মধ্যে যে অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
সিলেট অঞ্চলের ওপর দিয়ে আজ শনিবার দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। নিবার (৪ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্কবার্...
দীর্ঘ ভোগান্তির অবসান: মুরাদনগরের পাহাড়পুরে সড়ক নির্মাণকাজ শুরু
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: ★প্রতিশ্রুতি বাস্তবায়নে ধর্মমন্ত্রী কায়কোবাদ..... কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ চৌহদ্দী–নরসিংহপুর সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে থাকা এ সড়কটির কারণে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে অসুস্থ রোগী পরিবহন,...
মাদারগঞ্জে ঝারকাটা নদীর খাস জমি থেকে অবৈধ মাটি উত্তোলন, উদ্বেগে স্থানীয়রা
মোঃ আলমগীর হোসাইন হৃদয়-জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঝারকাটা নদীর খাস জমি থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রকাশ্যেই ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করা হলেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেই। শুক্রবার (৩ মার্চ) সকাল ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ঝারকাটা...
মাদারগঞ্জে আনসার কমান্ডার পরিচয়ে অবৈধ মাটি উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেকু ধ্বংস, ব্যাটারি জব্দ
মোঃ আলমগীর হোসাইন হৃদয়-জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে আনসার কমান্ডার পরিচয় ব্যবহার করে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি ভেকু মেশিন অকেজো করেছে এবং এর ব্যাটারি জব্দ করেছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার ২ নম্বর কড়ইচড়া ইউনিয়নের নলছিয়া এলাকায় ঝাড়কাটা নদীর তীরে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমা...
কুমিল্লায় সাংবাদিককে হাতকড়া পরানোর ঘটনায় এসি ল্যান্ড বদলি
নিউজ ডেস্ক-ঢাকা প্রেস: কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনা উপজেলা ভূমি অফিসে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরকে বদলি করা হয়েছে। তাকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৮টায় রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. বর...
চারঘাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ
রাজশাহী ব্যুরো চীফ: রাজশাহীর চারঘাটে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলা সদরের শহীদ মিনার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন দৈনিক দিনকাল পত্রিকার চারঘাট প্রতিনিধি শাহিনুর রহমান সুজন। আহত সুজন বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘট...
হাদি হত্যা মামলায় তিন আসামির ফের ১৪ দিনের রিমান্ড
অনলাইন ডেস্ক-ঢাকা প্রেস: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলায় তিন আসামির বিরুদ্ধে ফের ১৪ দিনের জেল রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অভিযুক্তরা হলেন—মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ, তার সহযোগী আলমগীর হোসেন এবং দেশত্যাগে সহায়তার অভিযোগে অভিযুক্ত ফিলিপ সাংমা। বৃহস্পতিবার (২ এপ্রিল) পূর্বের ১৪ দিনের রিমান্ড শেষে তাদের কলকাতার বিধাননগ...
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
নিউজ ডেস্ক-ঢাকা প্রেস: ঢাকা, ২ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার): মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ রাতে মন্ত্রিসভার একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে রাত পৌনে ৯টায় শুরু হওয়া এ বৈঠকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠকে অন্যান্যদের মধ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ...
মুরাদনগরে মানব পাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার
নিউজ ডেস্ক-ঢাকা প্রেস: কুমিল্লার মুরাদনগরে মানব পাচার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি লুনা আক্তার (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের নগরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত লুনা আক্তার মুরাদনগর সদর এলাকার বাসিন্দা এবং বিল্লাল হোসেনের স্ত্রী। মানব পাচার মামলায় ওয়ারেন্টভুক্ত এই...






























