বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৭:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাদারগঞ্জে আনসার কমান্ডার পরিচয়ে অবৈধ মাটি উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেকু ধ্বংস, ব্যাটারি জব্দ

মাদারগঞ্জে আনসার কমান্ডার পরিচয়ে অবৈধ মাটি উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেকু ধ্বংস, ব্যাটারি জব্দ

মোঃ আলমগীর হোসাইন হৃদয়-জামালপুর প্রতিনিধি:

 

 

জামালপুরের মাদারগঞ্জে আনসার কমান্ডার পরিচয় ব্যবহার করে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি ভেকু মেশিন অকেজো করেছে এবং এর ব্যাটারি জব্দ করেছে।

 

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার ২ নম্বর কড়ইচড়া ইউনিয়নের নলছিয়া এলাকায় ঝাড়কাটা নদীর তীরে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও।

 

স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার নলছিয়া এলাকার সিরাজুল আকন্দের ছেলে নুরনবী দীর্ঘদিন ধরে ভেকু মেশিন ব্যবহার করে ঝাড়কাটা নদীর খাস জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিলেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসন তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে।

 

অভিযানের সময় আনসার কমান্ডার পরিচয়দানকারী নুরনবী প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালত ভেকু মেশিনটি অকেজো করে এবং এর ব্যাটারি জব্দ করে।

 

এদিকে এলাকাবাসীর অভিযোগ, নুরনবী দীর্ঘদিন ধরে আনসার কমান্ডার পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তিনি স্থানীয়ভাবে বিভিন্ন শালিস বৈঠকে জড়িত থেকে অর্থের বিনিময়ে নিরীহ মানুষকে হয়রানি করেন বলেও অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, “অভিযান চালিয়ে অবৈধ কাজে ব্যবহৃত ভেকু মেশিনটি অকেজো করা হয়েছে এবং ব্যাটারি জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”