বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৬:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হাদি হত্যা মামলায় তিন আসামির ফের ১৪ দিনের রিমান্ড

হাদি হত্যা মামলায় তিন আসামির ফের ১৪ দিনের রিমান্ড

অনলাইন ডেস্ক-ঢাকা প্রেস: 

 

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলায় তিন আসামির বিরুদ্ধে ফের ১৪ দিনের জেল রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অভিযুক্তরা হলেন—মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ, তার সহযোগী আলমগীর হোসেন এবং দেশত্যাগে সহায়তার অভিযোগে অভিযুক্ত ফিলিপ সাংমা।

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) পূর্বের ১৪ দিনের রিমান্ড শেষে তাদের কলকাতার বিধাননগর মহকুমা আদালতে ভার্চুয়ালি হাজির করা হয়।

 

আদালত সূত্রে জানা যায়, কলকাতায় চলমান অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত মামলায় এদিন স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) তিন আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করে। তবে মূল দুই আসামি ফয়সাল ও আলমগীর পৃথক ইউএপিএ মামলায় দিল্লিতে জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) হেফাজতে থাকায় তাদের সরাসরি আদালতে হাজির করা সম্ভব হয়নি।

 

ফিলিপ সাংমাকে দমদম সেন্ট্রাল জেল থেকে এবং ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে দিল্লিতে এনআইএর হেফাজত থেকে ভার্চুয়ালি শুনানিতে যুক্ত করা হয়।

 

শুনানি শেষে বিচারক আগামী ১৬ এপ্রিল পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।

 

উল্লেখ্য, গত ২২ মার্চ বিধাননগর আদালতে ফয়সাল ও আলমগীরকে তোলা হলে আদালতের অনুমতি নিয়ে ২৩ মার্চ তাদের জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে যায় এনআইএ। এরপর থেকে তারা সেখানেই সংস্থাটির হেফাজতে রয়েছেন।