বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৮:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুরাদনগরে মানব পাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মুরাদনগরে মানব পাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:

 

 

কুমিল্লার মুরাদনগরে মানব পাচার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি লুনা আক্তার (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের নগরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত লুনা আক্তার মুরাদনগর সদর এলাকার বাসিন্দা এবং বিল্লাল হোসেনের স্ত্রী। মানব পাচার মামলায় ওয়ারেন্টভুক্ত এই আসামি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

 

গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই মহিন উদ্দিনের নেতৃত্বে একটি দল কোম্পানীগঞ্জ বাজারের নগরপাড় এলাকায় অভিযান চালায়। অভিযানে সেখান থেকে তাকে আটক করা হয়।

 

মুরাদনগর থানার চার্জ অফিসার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।