বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৭:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাগুরায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

মাগুরায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

‘নিজের শহর পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে।

 

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় মাগুরা সদর হাসপাতাল চত্বরে জেলা প্রশাসন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন।

 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের নবনিযুক্ত কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

 

অভিযানের অংশ হিসেবে মাগুরা সদর হাসপাতালের বিভিন্ন গলি ও শহরের জাহান হাসপাতাল গলি এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে ফগার মেশিন ব্যবহার করে মশক নিধন স্প্রে করা হয়।

 

এ কার্যক্রমে রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা অংশ নিয়ে আশপাশের পরিবেশ পরিষ্কার করেন এবং মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

এছাড়া জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকাবাসীর মাঝে পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।