বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৮:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

উল্টোপথে আসা ট্রাকের চাপায় অটোরিকশা চালকসহ নিহত ২

উল্টোপথে আসা ট্রাকের চাপায় অটোরিকশা চালকসহ নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ীর কাঁচাবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের নামপরিচয় জানা যায়নি। তাদের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে।

 

কয়েকজন পথচারী জানান, রাতে উল্টোদিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক ব্যাটারিচালিত একটি রিকশাকে চাপা দেয়। এতে রিকশাচালক ও আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

 

খাইরুল নামে দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার সময় তিনি কাঁচাবাজারের পাশে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় হঠাৎ উল্টো পথ দিয়ে একটি ট্রাককে বেপরোয়া গতিতে আসতে দেখেন। এর কয়েক সেকেন্ড পরই সামনে থাকা একটি অটোরিকশার ওপর ট্রাকটি উঠিয়ে দেয়। তখন সবাই দৌড়ে গিয়ে ট্রাকের নিচ থেকে দুজনকে বের করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ কলেজের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।